1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
রামেকে রেকর্ড ১৫ করোনা রোগীর মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাম্প দম্পতির আমন্ত্রণে নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী সাংবাদিকদের নিরাপত্তা ও চাকরির নিশ্চয়তা দিতে হবে: কাদের গনি চৌধুরী ‘রোহিঙ্গাদের নিজ ভূমিতে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই’ রাশিয়ান মিসাইলে বিধ্বস্ত ইউক্রেনের টেনিস তারকার অ্যাপার্টমেন্ট কেন মোদির নৈশভোজে অংশ নেননি জিনপিং, নেপথ্যে কী? কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস, নিহত ৪ বিলে ঝাপ দিয়ে কচুরিপানার নিচে লুকিয়েও রক্ষা পেল না মাদক কারবারি জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা

রামেকে রেকর্ড ১৫ করোনা রোগীর মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ৩৫৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী |

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে এক দিনে রেকর্ড ১৫ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের করোনা ওয়ার্ডে একদিনে এটিই দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু।

রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এই তথ্য নিশ্চিত করেছেন।

এ নিয়ে গত ২৪ মে থেকে ১১ জুন পর্যন্ত ১৮ দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিট ও আইসিইউতে মারা গেলেন ১৫৭ জন।

এদিকে বৃহস্পতিবার দুইটি ল্যাবে রাজশাহীর ৩৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৪৩ জনের করোনা পজিটিভ এসেছে।

বৃহস্পতিবার রাজশাহীর দুইটি ল্যাবে মোট ৫৬২ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ এসেছে ২৩৭ জনের।

ডা. সাইফুল ফেরদৌস বলেন, রাজশাহী জেলার ৩৭৩ নমুনা পরীক্ষা করে ১৪৩ জনের করোনা পজিটিভ আসে।

এছাড়াও নাটোরের ৭৩ নমুনায় ৪৪ জন, নওগাঁর ৪২ নমুনায় ২১ জন এবং চাঁপাইনবাবগঞ্জের ৭৪ নমুনা পরীক্ষায় ২৯ জনের করোনা পজিটিভ এসেছে বলে জানান তিনি।

এদিকে, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় রাজশাহীতে সাত দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিকেল ৫টা থেকে ১৭ জুন রাত ১২টা পর্যন্ত রাজশাহী সিটি করপোরেশন এলাকায় সর্বাত্মক কঠোর লকডাউন ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত রাজশাহী সার্কিট  হাউসে প্রশাসনের কর্মকর্তাদের জরুরি বৈঠকে লকডাউনের এ সিদ্ধান্ত হয়।

পরে ব্রিফিংয়ে রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর বলেন, জেলায় পরীক্ষার তুলনায় শনাক্তের হার ও মৃত্যু হার বিশ্লেষণ করে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন