1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ইতালিতে বাংলাদেশি যুবককে গলা কেটে হত্যা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

ইতালিতে বাংলাদেশি যুবককে গলা কেটে হত্যা

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ৩০৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

ইতালির তুরিন শহরে এক বাংলাদেশি যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। গত মঙ্গলবার রাতে মোহাম্মদ ইব্রাহিম নামের ওই যুবককে হত্যা করা হয়।

স্থানীয় গণমাধ্যম তরিনো টুডে জানিয়েছে, এই হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে স্থানীয় সময় বৃহস্পতিবার পোর্তা নৌভা স্টেশন থেকে আরেক বাংলাদেশিকে আটক করেছে মোবাইল পুলিশের একটি স্কোয়াড।

প্রতিবেদনে বলা হয়েছে, ২৫ বছর বয়সী ইব্রাহিম তুরিনের কর্সো ফ্রান্সিয়া ৯৫ ভবনে থাকতেন। দেহ থেকে তার মাথা প্রায় বিচ্ছিন্ন ছিল।

স্থানীয় প্রসিকিউটর ভ্যালেন্টিনা সেলারোলি জানিয়েছেন, এ বিষয়ে তদন্ত চলছে।

ইব্রাহিম ডিশওয়াশার হিসেবে কাজ করতেন। তার এক প্রতিবেশী সাংবাদিকদের কাছে তাকে ‘শান্ত স্বভাবের’ বলে উল্লেখ করেছেন।

রিফরমিস্তা নামের আরেকটি গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ইব্রাহিম করোনার কারণে বেশ কয়েক দিন বাংলাদেশে ছিলেন। তার স্ত্রী গর্ভবতী।

পুলিশ বলছে, খুনিকে শনাক্ত করতে সিসি ক্যামেরার ভিডিও খতিয়ে দেখা হচ্ছে।

ইব্রাহিমের বাড়ি ঠিক কোথায় সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি  তবে এক ইতালিপ্রবাসী বলেছেন, ‘আমি যত দূর জানি ইব্রাহিমের বাড়ি নোয়াখালী জেলায়।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন