1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নির্বাচনের কারণে করোনা বাড়লে দায় কার, উত্তর নেই ইসি সচিবের - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নির্বাচনের কারণে করোনা বাড়লে দায় কার, উত্তর নেই ইসি সচিবের

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ৩৩৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
অনলাইন ডেস্ক |

নির্বাচনের কারণে করোনা সংক্রমণ বাড়লে দায় কে নেবে- এমন প্রশ্নের কোনো জবাব দিতে পারলেন না নির্বাচন কমিশন (ইসি) সচিব হুমায়ুন কবীর খোন্দকার।

কমিশন বৈঠক শেষে সংসদীয় আসনে উপনির্বাচন এবং পৌরসভা ও ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত জানাতে ডাকা ব্রিফিংয়ে এ প্রশ্নের মুখোমুখি হন ইসি সচিব।

তিনি বলেন, আগামী ২১ জুন অনুষ্ঠেয় ৩৬৭টি ইউপির নির্বাচনের মধ্যে করোনার উচ্চ ঝুঁকি থাকায় খুলনা বিভাগের সব ইউপি, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজারসহ মোট ১৬৩টি ইউপির ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। প্রার্থীর মৃত্যুর কারণে চারটিতে ভোট হবে না। বাকিগুলোতে ভোটগ্রহণ হবে।

হুমায়ুন কবীর বলেন, লক্ষ্মীপুর-২ আসনের নির্বাচন ২১ জুন অনুষ্ঠিত হবে। সিলেট-৩, ঢাকা-১৪ আর কুমিল্লা-৫ এর শূন্য আসনের নির্বাচনে শুধু ভোটগ্রহণের তারিখ পরিবর্তন করে ২৮ জুলাই নির্ধারণ করা হয়েছে। বাকি কার্যক্রম তফসিল মেনে নির্ধারিত সময়ে সম্পন্ন হবে।

তিনি আরও বলেন, তফসিল ঘোষিত ১১টি পৌরসভার মধ্যে দিনাজপুরের সেতাবগঞ্জ আর ঝালকাঠি পৌরসভার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। বাকি ৯টি পৌরসভা করোনার উচ্চ ঝুঁকির এলাকায় হওয়ায়, সেসব পৌরসভায় নির্বাচন স্থগিত করা হয়েছে।

এ সময় করোনা সংক্রমণের এই ঊর্ধ্বমুখী পরিস্থিতিতে নির্বাচনের ফলে সংক্রমণ বাড়লে এর দায় কে নেবে- সাংবাদিকরা এমন প্রশ্ন করলে উত্তর না দিয়েই চলে যান ইসি সচিব।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন