1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মুসলিম পরিবারের সদস্যদের হত্যাকে ‘সন্ত্রাসী হামলা’ বললেন ট্রুডো - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

মুসলিম পরিবারের সদস্যদের হত্যাকে ‘সন্ত্রাসী হামলা’ বললেন ট্রুডো

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৯ জুন, ২০২১
  • ২১৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

কানাডায় এক মুসলিম পরিবারের চারজনকে ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনাকে নেহাত দুর্ঘটনা বলতে নারাজ জাস্টিন ট্রুডো। তিনি একে সন্ত্রাসী হামলার সঙ্গে তুলনা করেছেন।

হাউজ অব কমন্সে কথা বলার সময় ট্রুডো বলেন, ‘এই হত্যাকাণ্ড কোনো দুর্ঘটনা ছিল না। সন্ত্রাসী হামলা।’

কানাডার দক্ষিণ-পূর্বের ছোট্ট শহর লন্ডনে এক ট্রাকচালক ট্রাফিক সিগন্যাল ভেঙে এক পরিবারের পাঁচজনকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান চারজন।

মৃতদের মধ্যে রয়েছেন এক ৭৪ বছর বয়সী বৃদ্ধা, তার ৪৬ বছর বয়সী ছেলে সৈয়দ, সৈয়দের ৪৪ বছর বয়সী স্ত্রী এবং তাদের ১৫ বছর বয়সী মেয়ে।

গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি তাদের ৯ বছরের ছেলে। তার আঘাত গুরুতর হলেও প্রাণসংশয় নেই।

প্রথমে ভাবা হয়েছিল, এটা দুর্ঘটনা। কিন্তু প্রত্যক্ষদর্শীদের কথা শুনে পুলিশের মনে সন্দেহ জাগে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, সেদিন লালবাতির নির্দেশনা অমান্য করে কালো ট্রাকটি দানবের মতো ওই পরিবারের দিকে ধেয়ে যায়।

আক্রান্তদের চেহারা ও পোশাক দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল তারা মুসলিম।

এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম পান নাথানিয়াল ভেল্টম্যান। তাকে হামলার স্থান থেকে ছয় কিলোমিটার দূরে একটি বিপণিবিতান থেকে আটক করা হয়। নাথানিয়াল অন্টারিও প্রদেশের বাসিন্দা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন