1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
এখনো তাদের মধ্যে এত মিল? হাতেনাতে পাওয়া গেল প্রমাণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বেনাপোল সীমান্তে বিশেষ অভিযানে একটি বিদেশী পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করেছে বিজিবি উখিয়ায় সুন্দরী রোকসানা বেগমের ভ্যানিটি ব্যাগে মিলল ১০ হাজার ইয়াবা এজেএফবি স্টার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন অপরূপ টিভির চেয়ারম্যান সাংবাদিক জিন্নাত আলী নবীনগরের ঐতিহ্যবাহী ফল বিলম্বী বিলুপ্তির পথে বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে ১০০ পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ কক্সবাজারের দম্পতি ইয়াবাসহ গ্রেপ্তার, জব্দের পরিমাণ নিয়ে বিতর্ক ঢাকাগামী বাসে ৯২ হাজার ইয়াবা, আটক হেল্পার কক্সবাজারে ৮ হাজার ইয়াবাসহ টেকনাফের পিকআপচালক আটক মাদারীপুরে পুলিশ হেফাজত থেকে পালানো নারী আসামি হাসিনা কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার হ্নীলায় প্রবীণ শ্রমিক শাহাব মিয়ার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের শোক

এখনো তাদের মধ্যে এত মিল? হাতেনাতে পাওয়া গেল প্রমাণ

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৬ এপ্রিল, ২০২০
  • ৫৪৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শোবিজ অঙনের সবচেয়ে আলোচিত নাম রাফিয়াত রশিদ মিথিলা। বিশেষ করে গত কয়েক মাস। তাহসানের সাথে ঘর বাঁধার পর দারুণ এক রসায়ন। হুট করে সেই ঘর ভেঙে যাওয়া। নতুন করে মিথিলার স্বপ্ন সাজানো। এসব নিয়ে নিয়মিতই খবরের শিরোনাম হয়েছে।

আজ যখন সারা বিশ্ব কাঁপছে করোনায়। যখন পাড়া মহল্লায় চলছে করোনা প্রতিরোধের মাইকিং। কিংবা সামাজিক দূরত্ব মেনে প্রাণঘাতী ভাইরাসের কবল থেকে বাঁচার নানাবিধ নির্দেশনা। তখনই আবার আলোচনার টেবিলে মিথিলা।

বাংলাদেশের একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার, অভিনেত্রী এবং মডেল মিথিলা। কর্মজীবন শুরু করেন একজন পেশাদার উন্নয়নকর্মী হিসাবে।

শিক্ষাজীবন শেষে তিনি ব্র্যাকে একজন গবেষক হিসাবে যোগদান করেন। এরপর তিনি আমেরিকায় গিয়ে মিনিয়াপোলিস পাবলিক স্কুল ডিসট্রিক্টে কাজ করেন।

এক বছর সেখানে থাকার পর তিনি বাংলাদেশে ফিরে এসে স্কলাস্টিকায় হাই স্কুলে কাজ শুরু করেন। তিনি নর্দান বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসেবেও কর্মরত ছিলেন। অভিনয়েও সমানভাবে কুড়িয়েছেন সুনাম।

২০০৬ সালের দিকে সঙ্গীতশিল্পী তাহসানের সঙ্গে বিয়ে হয় মিথিলার। বিয়ের পরে উভয়ে যৌথভাবে বের করেছেন একাধিক গানের এ্যালবাম। ২০১৩ সালে এই দম্পতির ঘর আলো করে আসে একমাত্র কন্যাসন্তান আইরা।

কিন্তু হঠাৎ গণ্ডগোল। এক নিমেষের ঝড়ে সব স্বপ্ন ভেঙে ছারখার। ২০১৭ সালের জুলাইয়ে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। পরে ২০১৯ সালের ৬ ডিসেম্বর ভারতের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেন মিথিলা।

এ দিকে তাহসানও তার নিজের মতো করে সময় কাটাচ্ছেন। নতুন করে ভাবছেন! এরিমাঝে অবশ্য তাহসানকে অনেকটাই ভুলে গেছেন মিথিলা। তাকে নিয়ে কোনো রকম মন্তব্যও করেন না তিনি।

তবে এর মাঝে বেরিয়ে এলো নতুন কিছু। নিজের ইনস্টাগ্রামে রোববার (২৬ এপ্রিল) একই ধরণের তিনটি ছবি আপলোড করেন তাহসান। যার তিনটিতেই দিয়েছেন ভিন্ন ভিন্ন ক্যাপশন।

ঠিক একদিন আগেই শনিবার (২৫ এপ্রিল) যে কাজটা করেছিলেন মিথিলা। একই শাড়িতে তিন তিনটি ছবি আপলোড করেন ইনস্টাগ্রামে। যার তিনটিতেই আবার ভিন্ন ভিন্ন ক্যাপশন। তাতে অনেকেই বলছেন এখনো তাদের মধ্যে এতটা মিল!

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন