1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
চড় খেলেন ফরাসী প্রেসিডেন্ট ম্যাক্রোঁ(ভিডিও) - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

চড় খেলেন ফরাসী প্রেসিডেন্ট ম্যাক্রোঁ(ভিডিও)

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ১৭৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলে সরকারি সফরে গিয়ে লজ্জাজনক এক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। সরকারি এই সফরে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে সাক্ষাতের সময় এক যুবক ম্যাক্রোঁর গালে সজোরে থাপ্পড় মারেন বলে মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

বিব্রতকর পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সঙ্গে সঙ্গে প্রেসিডেন্টকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেন। কিন্তু মুহূর্তের মধ্যে এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে যায়।

এক ভিডিওতে দেখা যায়, দক্ষিণ-পূর্বাঞ্চলের ভ্যালেন্স শহরের বাইরের টেইন-ই হারমিটেট এলাকায় সরকারি সফরের সময় ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে হাত মেলাতে যান প্রেসিডেন্ট ম্যাক্রোঁ।

এ সময় সামনের উঁচু ব্যারিকেডের বিপরীত দিক থেকে এক যুবকের দিকে প্রেসিডেন্ট হাত বাড়িয়ে দিলে ওই যুবক ম্যাক্রোঁর গালে সজোরে থাপ্পড় মারেন। পরে নিরাপত্তারক্ষীরা ম্যাক্রোঁকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেন।

ফরাসি গণমাধ্যম বলছে, এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট দুজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রেসিডেন্টকে থাপ্পড় মারার সময় ওই যুবক চিৎকার করে বলেন, ‘ম্যাক্রোঁবাদ নিপাত যাক।’

দেশটির রাজনীতিবিদরা প্রেসিডেন্টকে আঘাতের এই ঘটনার নিন্দা জানিয়েছেন। দেশটির কট্টর-বামপন্থী নেতা জিন-লুস মেলেনকন এক টুইট বার্তায় বলেছেন, থাপ্পড়ের এই ঘটনায় তিনি প্রেসিডেন্টের প্রতি সংহতি প্রকাশ করছেন।

প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বর্তমানে চারদিনের সরকারি সফরে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে রয়েছেন। টেইন-ই হারমিটেট এলাকার একটি স্কুলের হোটেল পরিদর্শন করেছেন তিনি। সেখানে আকস্মিক ওই ঘটনার পরও মঙ্গলবার প্রেসিডেন্টের অন্যান্য এলাকা সফর অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন