1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
করোনায় ২৪ ঘণ্টায় মৃত ৫, নতুন আক্রান্ত ৪১৮ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

করোনায় ২৪ ঘণ্টায় মৃত ৫, নতুন আক্রান্ত ৪১৮

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৬ এপ্রিল, ২০২০
  • ৩১২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৪৫ জনে দাঁড়িয়েছে। নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৪১৮ জন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৪১৬ জন।

রোববার (২৬ এপ্রিল) আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৩,৪৭৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে এবং ৪১৮ জনের করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪১৬ জনে। দেশে এ পর্যন্ত ৪৬,৫৮৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে … আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে গত ২৪ ঘণ্টায় শিশুসহ আরও পাঁচজন মারা গেছেন।

ডা. নাসিমা উল্লেখ করেন, করোনায় মারা যাওয়া শিশুর বয়স ১০ বছরের নিচে, তার কিডনি সমস্যাও ছিল। এছাড়া মৃত একজনের বয়স ৬০ বছরের ওপরে। বাকি তিনজনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে।

গত ২৪ ঘণ্টায় নয়জন করোনা থেকে সুস্থ হয়েছেন বলেও জানান তিনি।

ডা. নাসিমা আরও জানান, করোনা সংক্রমিত বেশিরভাগ মানুষ বাড়ি থেকে চিকিৎসা নিচ্ছেন। তারা সুস্থও হয়ে উঠছেন। এছাড়া হাসপাতালে করোনা আক্রান্তদের সেবা দিতে গিয়ে অনেক স্বাস্থ্যকর্মীরা এই রোগে আক্রান্ত হয়েছেন।

পবিত্র রমজান মাসে করোনা আক্রান্তদের সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান তিনি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন