1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
হেফাজতের নেতৃত্বে ফের বাবুনগরী-জিহাদী, নেই মামুনুল-ইসলামাবাদী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরবঙ্গে এই প্রথম পঞ্চগড়ের আটোয়ারিতে পুরাতন মোটরসাইকেলের হাট উদ্বোধন তিন দিনে প্রসূতি মা ও দুই নবজাতকের মৃত্যু: পঞ্চগড়ে আদর্শ ক্লিনিকের ওটি ও লেবার রুম সিলগালা এক যুগের অবহেলায় গর্ত আর ভাঙনে নাজেহাল চৌধুরীহাট-ঢেমশা সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ; সংস্কারের অপেক্ষায় এলাকাবাসী দুষ্টের দমনে সাংবাদিকদের কলম তরবারির মতো ব্যবহার করতে হবে- জেলা পরিষদ প্রশাসক  মাদারীপুরে মাদকবিরোধী অভিযানে ১১ বোতল মদ ও ৩০ পিস ইয়াবাসহ ৪ গ্রেপ্তার শান্তিরক্ষীদের আত্মত্যাগ দেশের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে’ সন্তানের জন্য যেসব আমল করতে পারেন মৃত্যুর গুজবে ক্ষুব্ধ তানিয়া বৃষ্টি বাহরাইনে মার্কিন নৌঘাঁটিতে ইরানের হামলা, আরো কঠোর জবাবের হুঁশিয়ারি বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অবদান অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

হেফাজতের নেতৃত্বে ফের বাবুনগরী-জিহাদী, নেই মামুনুল-ইসলামাবাদী

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৭ জুন, ২০২১
  • ১৯৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

জুনাইদ বাবুনগরীকে আমির এবং নুরুল ইসলাম জিহাদীকে মহাসচিব করে ৩৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।এতে বিলুপ্ত কমিটির যুগ্ম-মহাসচিব মামুনুল হক ও সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীসহ কয়েকজন নেতাদের বাদ দেওয়া হয়েছে।

সোমবার ঢাকার আল জামিয়াতুল ইসলামিয়া মাখজানুল উলুম খিলগাঁও মাদ্রাসায় সংবাদ সম্মেলন করে নতুন কমিটি ঘোষণা করেন নুরুল ইসলাম জিহাদী।

সরকারের চাপ থেকে বাঁচার জন্য কিছু নেতা কারাবন্দী নেতাদের বাদ দিয়ে নতুন কমিটি করছেন বলে তাদের স্বজনরা অভিযোগ করেছেন।

এদিকে বাবুনগরীর নেতৃত্বে নতুন কমিটি ঘোষণা দিলে হেফাজতের প্রয়াত আমির আহমদ শফীর ছেলে আনাস মাদানির অনুসারীরা পাল্টা কমিটি গঠন করবেন বলে গত বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছেন।

প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর ঘিরে বিক্ষোভ-সংঘর্ষের ঘটনায় নেতাদের গ্রেপ্তারের মুখে ২৫ এপ্রিল হেফাজতের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করেন বাবুনগরী।

ওই দিনই কয়েক ঘণ্টা পর বিলুপ্ত কমিটির উপদেষ্টা মুহিবুল্লাহ বাবুনগরীর নেতৃত্বে আহ্বায়ক কমিটিতে প্রথমে আমির জুনাইদ বাবুনগরী ও মহাসচিব নুরুল ইসলাম জিহাদীকে রাখা হয়। পরে সালাহ উদ্দিন নানুপুরী ও মিজানুর রহমান চৌধুরীকেও আহ্বায়ক কমিটিতে যুক্ত করা হয়।

এর আগে আহমদ শফীর মৃত্যুর পর গত বছরের ২৬ ডিসেম্বর বাবুনগরীকে আমির ও নুরুল ইসলাম জিহাদীকে মহাসচিব করে ১৫১ সদস্যের কমিটি করা হয়। পরে কমিটি ২০১ সদস্যবিশিষ্ট করা হয়। ওই কমিটিতে আনাস মাদানির অনুসারী হিসেবে পরিচিত নেতাদের কাউকে রাখা হয়নি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন