1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বোমায় ‘নিজেকে উড়িয়ে দিয়েছেন’ বোকো হারাম নেতা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

বোমায় ‘নিজেকে উড়িয়ে দিয়েছেন’ বোকো হারাম নেতা

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৭ জুন, ২০২১
  • ২৭০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

নাইজেরিয়ার জঙ্গি সংগঠন বোকো হারামের নেতা আবুবকর শেকোকে নিয়ে আবার মৃত্যুর গুঞ্জন ছড়িয়েছে।

এবার বিবিসি জানিয়েছে, প্রতিপক্ষ যোদ্ধাদের অডিও রেকর্ডে শোনা গেছে শেকো বিস্ফোরণের মাধ্যমে নিজেই নিজেকে উড়িয়ে দিয়েছেন।

ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্সের এক যোদ্ধাকে ওই অডিওতে বলতে শোনা যায়, লড়াইয়ের সময় শেকো তৎক্ষণাৎ নিজেকে শেষ করেছে।

শেকো বরাবর এক রহস্যময় নাম। একাধিকবার তার মৃত্যুর গুঞ্জন শোনা গেছে। গত মাসেও একবার বলা হয় তিনি মারা গেছেন অথবা নিজেকে মেরেছেন।

বোকো হারাম কিংবা নাইজেরিয়ান সরকার কোনো পক্ষই এই অডিও রেকর্ডের সত্যতা নিশ্চিত করেনি।

অডিও রেকর্ডে আবু মুসাব আল-বার্নাবির কণ্ঠ শোনা গেছে বলে ধারণা বিবিসির। তিনি বোকো হারামের প্রতিদ্বন্দ্বী গ্রুপ  ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্সের নেতা।

দলটি শেকোকে খুঁজছিল। অনুতাপ প্রকাশ করে শেকো যেন তাদের সঙ্গে যোগ দেয়, সেই ঘোষণা দিয়েছিলেন গ্রুপটির নেতারা।

নাইজেরিয়ার সেনবাহিনী বলছে, বিষয়টি তদন্ত করে নিশ্চিত হতে হবে।

নিরাপত্তা বাহিনীগুলোর ঘনিষ্ঠ এক সাংবাদিক বিবিসিকে জানিয়েছেন, সামবিসা বনে বোকা হারামের ওপর হামলার সময় শেকো মারা যান।

শেকোর প্রথম মৃত্যুর খবর শোনা যায় ২০০৯ সালে। সে বছর জুলাই মাসে তার মৃত্যু হয় বলে দাবি করেছিল নাইজেরিয়া সরকার।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন