1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
করোনা সন্দেহে সারাদিন পড়ে থাকা ব্যক্তির কাছে যায়নি কেউ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী মাজার ধ্বংস করলে আমরা ঘরে বসে থাকবো না -পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ

করোনা সন্দেহে সারাদিন পড়ে থাকা ব্যক্তির কাছে যায়নি কেউ

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৬ এপ্রিল, ২০২০
  • ৩২৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মানবতাই বড় ধর্ম, কিন্তু করোনা কেড়ে নিয়েছে মানুষের সেই মানবতা। এক ব্যক্তি অচেতন অবস্থায় সারাদিন রাস্তায় পড়ে থাকলেও করোনাভাইরাস আতঙ্কে তার কাছে যায়নি কেউ।

ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের পুষ্টকামুরী চড়পাড়া এলাকায়।

শনিবার সকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মহাসড়কের ওপর পড়েছিলেন ওই ব্যক্তি। করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে স্থানীয় লোকজন তার কাছে যাননি। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে বাড়ি পাঠিয়ে দেয়।

স্থানীয় লোকজন জানান, অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তিকে শনিবার সকাল থেকে মহাসড়কের ওই স্থানে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। করোনাভাইরাস আতঙ্কে কেউ তার কাছে যাচ্ছেন না। তাছাড়া কেউ তাকে উদ্ধার করে হাসপাতালেও নেননি।

আবার কেউ কেউ বলছেন, দুর্বৃত্তরা তাকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে সর্বস্ব লুটে নিয়ে ওই স্থানে ফেলে রাখতে পারে। তিনি শার্ট, প্যান্ট পরিহিত এবং তার কাছে একটি ব্যাগও রয়েছে।

পুষ্টকামুরী চরপাড়া এলাকার বাসিন্দা খোরশেদ আলম, শাহানাজ আক্তার জানান, সকাল থেকেই অজ্ঞাত ওই ব্যক্তিকে রাস্তায় পড়ে থাকতে দেখেন তারা। করোনার ভয়ে কাছে যেতে সাহস করেননি তারা।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান জানান, বিষয়টি জানার পর গোড়াই হাইওয়ে পুলিশকে জানানো হয়েছে। গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক মতিয়ার রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে কিছুটা সুস্থ দেখা গেছে। দুর্বৃত্তরা তাকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে সর্বস্ব লুটে নিয়ে মহাসড়কের ওই স্থানে ফেলে রাখে।

তার বাড়ি কুড়িগ্রামে। তাকে টাকা দিয়ে বাড়ি যাওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন