1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সাংবাদিক আটক: ইউরোপিয়ান ইউনিয়নের আকাশে নিষিদ্ধ বেলারুশ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

সাংবাদিক আটক: ইউরোপিয়ান ইউনিয়নের আকাশে নিষিদ্ধ বেলারুশ

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৫ জুন, ২০২১
  • ২৩২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
সপ্তাহ খানেক আগে বেলারুশের আকাশপথ এড়িয়ে চলার জন্য বিমান সংস্থাগুলোকে বলে যুক্তরাজ্য

মাঝ আকাশ থেকে বিমান নামিয়ে সাংবাদিক রোমান প্রোটাসেভিচকে আটকের ঘটনায় নিষেধাজ্ঞার মুখে পড়ল বেলারুশ।

ইউরোপিয়ান ইউনিয়ন শুক্রবার এক ঘোষণা জানায়, ২৩ মে বেলারুশের যুদ্ধবিমান আয়ারল্যান্ডের রায়ান এয়ারের বাণিজ্যিক ফ্লাইটকে লিথুয়ানিয়া যাওয়ার পথে জোরপূর্বক বেলারুশে নামতে বাধ্য করে। এ ঘটনায় ইউরোপিয়ান ইউনিয়ন বেলারুশের সব উড়োজাহাজ তাদের আকাশসীমায় নিষিদ্ধ করছে।

গ্রিস থেকে লিথুয়ানিয়াগামী রায়ান এয়ারের ওই উড়োজাহাজে ছিলেন বেলারুশের প্রেসিডেন্ট আলেজান্ডার লুকাশেঙ্কোর কট্টর সমালোচক সাংবাদিক রোমান।

মিগ-২৯ যুদ্ধবিমান দিয়ে উড়োজাহাজটিকে মিনস্কে অবতরণ করানো হয়। তখন বলা হয়েছিল, ওই ফ্লাইটে বোমা আছে। কিন্তু পরে কোনো বোমা পাওয়া যায়নি। রোমানকে গ্রেপ্তার করে অবতরণের প্রায় সাত ঘণ্টা পর বিমানটিকে ছাড়া হয়।

এ দিকে বৃহস্পতিবার দৃশ্যত চাপের মুখে সরকার বিরোধী প্রতিবাদে অংশ নেওয়া এবং দাঙ্গার মাধ্যমে প্রেসিডেন্ট লুকাশেঙ্কোকে উৎখাত করার ষড়যন্ত্রে সংশ্লিষ্ট থাকার কথা স্বীকার করেন রোমান প্রোটাসেভিচ। আগে থেকেই দেশটির জেলে আটক রয়েছেন তার প্রেমিকা।

সাংবাদিককে আটকের পর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ইউরোপিয়ান ইউনিয়ন প্রতিবাদ জানায়। এ ঘটনাকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ বলে উল্লেখ করে তারা। তখন কড়া পদক্ষেপ গ্রহণের সতর্ক বার্তাও দেওয়া হয়।

সপ্তাহ খানেক আগে বেলারুশের আকাশপথ এড়িয়ে চলার জন্য বিমান সংস্থাগুলোকে বলে যুক্তরাজ্য।

১৯৯৪ সাল থেকে বেলারুশে ক্ষমতায় আছেন আলেজান্ডার লুকাশেঙ্কো। গত আগস্টের বিতর্কিত নির্বাচনের পর বিরোধী মত দমনে কঠোর ব্যবস্থা নিয়েছেন তিনি। অনেকে আটক আছেন কারাগারে, তিখানোভস্কায়ানের মতো বিরোধী নেতারা পালিয়ে গেছেন বিদেশে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন