1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দুই বছরের জন্য ফেইসবুকে নিষিদ্ধ ট্রাম্প - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

দুই বছরের জন্য ফেইসবুকে নিষিদ্ধ ট্রাম্প

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৫ জুন, ২০২১
  • ২৬২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
এ সিদ্ধান্তের মাধ্যমে ভোটারদের অপমান করেছে ফেইসবুক, বলছিলেন ট্রাম্প

জানুয়ারিতে ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনের হামলায় উসকানি দেওয়ার জন্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল ফেইসবুক। শুক্রবার জানা গেল, সেই নিষেধাজ্ঞা বজায় থাকছে এবং দুই বছর তিনি ফেইসবুক ব্যবহার করতে পারবেন না।

এই নিষেধাজ্ঞার ঘোষণা দিয়ে ফেইসবুক কর্তৃপক্ষ বলেছে, তাদের নীতিমালা লঙ্ঘনের জন্য এটাই ট্রাম্পের সর্বোচ্চ শাস্তি।

তবে নিষেধাজ্ঞার শেষ হওয়ার পর ট্রাম্পের বিষয়ে বিশ্লেষকদের পর্যালোচনা বিবেচনা করবে সামাজিক যোগাযোগ মাধ্যমটি। ফেইসবুকের ভাইস প্রেসিডেন্ট নিক ক্লেগ বলেন, “এই সময় অতিবাহিত হলে জন নিরাপত্তার ঝুঁকি কমেছে কি-না, সে ব্যাপারে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”

জো বাইডেনের কাছে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প পরাজিত হলে গত ৬ জানুয়ারি ওয়াশিংটনে ক্যাপিটল চত্বরে তার সমর্থকেরা সমবেত হয়। তারা ভবনে ভাংচুর ও তাণ্ডব চালায়। তাদের একটাই দাবি ছিল, ফলাফল বাতিল করতে হবে। এ সময় ‘সেভ আমেরিকা মার্চ’ ও ‘ফাইট লাইক হেল’ স্লোগান দিয়ে উসকানি জুগিয়েছিলেন ট্রাম্প— এমন অভিযোগ ওঠে। এরপরই ফেইসবুক নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেয়।

দুই বছরের নিষেধাজ্ঞা নিয়ে শুক্রবার ট্রাম্প বলেন, “এটা আমার রেকর্ড সংখ্যক সাড়ে ৭ কোটি অনুরাগী এবং যে অসংখ্য জনগণ ২০২০ সালের জালিয়াতিপূর্ণ নির্বাচনে ভোট দিয়েছিলেন, তাদের জন্য অপমানজনক।”

সোশ্যাল সাইটে নিষিদ্ধ হওয়ার পর ট্রাম্প মার্চে নিজের মতো করে একটি যোগাযোগ মাধ্যম নিয়ে হাজির হন। তবে সেই মাধ্যমটি কার্যকর না হওয়ায় পরে বন্ধ করার খবরও পাওয়া যায়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন