1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
করোনাকালে কর্মহীনদের বিষয়ে বাজেটে কিছু উল্লেখ নেই: সিপিডি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

করোনাকালে কর্মহীনদের বিষয়ে বাজেটে কিছু উল্লেখ নেই: সিপিডি

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ১৬৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থানে যে পরিমাণ বরাদ্দ দেওয়ার কথা, প্রস্তাবিত বাজেটে তা দেওয়া হয়নি বলে মনে করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার পর পলিসি ডায়ালগ-সিপিডি।

শুক্রবার রাজধানীর একটি হোটেলে প্রস্তাবিত বাজেট ২০২১-২২ পরবর্তী পর্যালোচনায় সিপিডি আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়।

সিপিডির বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, করোনাকালে সামাজিক নিরাপত্তায় কাঙ্ক্ষিত বরাদ্দ বাড়েনি। যেটা বেড়েছে সেটা সরকারি কর্মকর্তাদের পেনশনের কারণে বেড়েছে।

তিনি বলেন, একই সঙ্গে শিক্ষা ও স্বাস্থ্য খাতেও বরাদ্দ বাড়েনি। করোনাকালে নতুন করে যারা কর্মহীন হয়েছেন, বাজেটে তাদের বিষয়ে কিছু উল্লেখ নেই।

মোস্তাফিজুর রহমান আরও বলেন, বাজেটের একটা দর্শন আছে। সেটি হলো- আয়বৈষম্য, ভোগবৈষম্য, সংকটবৈষম্য দূর করার দর্শন। কিন্তু বাজেটে এই বৈষম্য দূর করার কোনো প্রতিফলন দেখা যায়নি।

সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, প্রস্তাবিত বাজেটে কর্মসংস্থান সৃষ্টির মতো গুরুত্বপূর্ণ প্রকল্পে কাঙ্ক্ষিত বরাদ্দ দেওয়া হয়নি।

তিনি প্রশ্ন রেখে বলেন, বেসরকারি খাতকে প্রস্তাবিত বাজেটে যেসব সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে, তারা কি বিনিয়োগে আসবে?

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেসরকারি গবেষণা সংস্থাটির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন