1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বেড়ে ২০ হাজার টাকা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বেড়ে ২০ হাজার টাকা

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ১৯১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
বীর মুক্তিযোদ্ধারা জুলাই মাস থেকে ২০ হাজার টাকা মাসিক সম্মানী পাবেন। এতদিন তারা মাসিক সম্মানী ১২ হাজার টাকা করে পেতেন।

বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধির কথা জানান।

বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী বাবদ ২০২১-২২ অর্থবছরের জন্য ১ হাজার ৯২০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ফেব্রুয়ারি মাসে বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন।

২০১৩-১৪ অর্থবছর থেকে সরকার বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী দিয়ে আসছে। মাসিক সম্মানীর পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসনের জন্য ৩০ হাজার ‘বীর নিবাস’ নির্মাণ করছে সরকার। বীর নিবাস নির্মাণে ৪ হাজার ১২২ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

প্রস্তাবিত বাজেটে বলা হয়, বীর মুক্তিযোদ্ধাদের আর্থ-সামাজিক অবস্থা উন্নয়নে প্রতি জেলা ও উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণের কাজ শেষ পর্যায়ে রয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন