1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দাম বাড়তে পারে যেসব পণ্যের - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

দাম বাড়তে পারে যেসব পণ্যের

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ২৪২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
২০২১-২০২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে কিছু পণ্যের শুল্ক-কর বৃদ্ধি করা হয়েছে। এতে এসব পণ্যের দাম বাড়তে পারে।অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট পেশের সময় এসব পণ্যের ওপর শুল্ক বৃদ্ধির কথা জানান।

মদ

বর্তমানে মদ আমদানিতে অন্যান্য শুল্কের সঙ্গে ৫ শতাংশ অগ্রিম কর নেয়া হয়। নতুন বাজেটে এটা বাড়িয়ে ২০ শতাংশ আরোপের প্রস্তাব করা হয়েছে।

ফল

এখন ফল আমদানিতে ৫ শতাংশ অগ্রিম কর দিতে হয়। এবারের বাজেটে এটি বাড়িয়ে ২০ শতাংশ আরোপের প্রস্তাব করা হয়েছে। ফলে আমদানি করা ফলের দাম বাড়তে পারে।

প্রসাধনী

প্রসাধনী আমদানিতে সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ফলে ওই সব পণ্যের দাম বাড়তে পারে।

সিগারেট, গুল, জর্দা

অতিরিক্ত শুল্ক আরোপের ফলে সিগারেটসহ তামাকজাত পণ্য গুল, জর্দার দাম বাড়তে পারে।

জুস

আমদানি করা জুসের ওপর বাড়তি সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে নতুন বাজেটে। ফলে এই পণ্যের দাম বাড়তে পারে।

বিদেশি টাইলস

আমদানি করা টাইলসের ওপর বাড়তি সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। ফলে এই পণ্যের দাম বেড়ে যেতে পারে।

কিচেনওয়্যার

কিচেনওয়্যার পণ্যের আমদানিতে বাড়তি ভ্যাট আরোপের প্রস্তাব করায় এই পণ্যের দাম বাড়তে পারে।

আরও যেসব পণ্যের দাম বাড়বে

আমদানিকৃত মোবাইল ফোন, মাশরুম, আমদানিকৃত মাংস, মিষ্টিজাত কনফেকশনারি, গাড়ির সুরক্ষা কাঁচ, বার ও রড, ৭৫০ ওয়াটের বেশি ক্ষমতাসম্পন্ন মোটর, খনিজ তেল, সাবান, কার্নিভাল/এন্টারটেইনমেন্ট আর্টিকেলস, ইন্ডাস্ট্রিয়াল সল্ট, আমদানিকৃত লোহার তার ও রাইস ব্র্যান অয়েল ইত্যাদি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন