1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে সাইফুল নামে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

মাদারীপুরে সাইফুল নামে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৫ এপ্রিল, ২০২০
  • ৯১৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জুয়েল শাহাদাত, ডেস্ক রিপোর্ট।।
মাদারীপুরে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে একটি স্টেশনারী ও ক্রোকারীজ এর দোকানে মালামাল ও টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সাইফুল ইসলাম সেতু (২৭) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সকাল ৯ টার সময় মাদারীপুর পৌরসভা বটতলা সংলগ্ন নাসির ট্রেডার্স নামে একটি স্টেশনারী ও ক্রোকারীজ এর দোকানে সাইফুল ইসলাম সেতু(২৭) নামে এক ব্যক্তি এসে নিজেকে ম্যাজিস্ট্রেট দাবি করেন।তিনি বলেন লক ডাউন না মেনে দোকান খোলা রেখেছেন তাই জরিমানা করা হবে সেই সাথে দোকানের মালপত্র ক্রোক করে নিয়ে যাওয়া হবে।এ কথা শুনে দোকান মালিকের সন্দেহ হলে তাৎখনিক তাকে চ্যালেন্জ করেন।পরিস্থিতি বুঝে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কথিত ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম সেতু কে আটকিয়ে মাদারীপুর জেলা পুলিশ সুপারের অফিসে ফোন করেন দোকান মালিক নাসির বেপারী(৬০)।পুলিশ আসতে কিছুটা দেরী হওয়ায় প্রতারক সাইফুল ইসলাম সেতু কে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে পুলিশের হাতে সোপর্দ করেন নাসির ট্রেডার্স ও আশেপাশের কয়েকটি দোকান মালিক।এ ঘটনায় মাদারীপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

জানা যায়, সাইফুল ইসলাম সেতু সদর উপজেলার বাদামতলা এলাকার মক্কা স্টিল মালিক শেখ মিজানুর রহমানের ছেলে।

ঘটনার ব্যাপারে জানতে চাইলে আসামির পরিবার জানান,
সাইফুল ইসলাম সেতু মাদকাসক্ত কিছুদিন পুর্বে তাকে রিহ্যাব করিয়ে আনা হয়েছে।তিনি মানসিক সমষ্যায় ভুগছেন।

মাদারীপুর সদর থানার ওসি কামরুল ইসলাম মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন