1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কক্সবাজারের তুলনায় ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পগুলো অনেক উন্নত: জাতিসংঘ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

কক্সবাজারের তুলনায় ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পগুলো অনেক উন্নত: জাতিসংঘ

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২ জুন, ২০২১
  • ২৪০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

কক্সবাজারে অবস্থিত বেশ কয়েকটি রোহিঙ্গা ক্যাম্পের তুলনায় ভাসানচর অনেক উন্নত ও সুবিধাসম্পন্ন বলে মন্তব্য করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। এছাড়া এখানে বাংলাদেশ সরকারের সাথে কাজ করতে আগ্রহী বলেও জানিয়েছে সংস্থাটি।

বুধবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে. আব্দুল মোমেনের সাথে ইউএনএইচসিআরের দুই প্রতিনিধির বৈঠকের পর একথা জানান তারা।

এসময় সংস্থাটির সহকারী হাই কমিশনার রউফ মাজো বলেন, বাংলাদেশ সরকার ভাসানচরে দারুণ কাজ করেছে। কক্সবাজারের রোহিাঙ্গা ক্যাম্পগুলোর তুলনায় ভাসানচরের পরিবেশ ও সুযোগ-সুবিধা অনেক বেশি এবং উন্নত।

সহকারী হাইকমিশনার রউফ জানান, বাংলাদেশ সরকারের পাশে আছি এবং সবসময়ই সরকারের সাথে কাজ করবো। কক্সবাজারের মতো, প্রয়োজন অনুযায়ী বাংলাদেশের যেকোনও জায়গাতেই ইউএনএইচসিআর কাজ করবে।

সংস্থাটির অপর সুরক্ষা বিষয় হাই কমিশনার গিলিয়ান ট্রিগস্ বলেন, আমরা এখানে বাংলাদেশ সরকারের সাথে কাজ করতে চাই এবং রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই।

তিনি জানান, রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করাই জাতিসংঘের লক্ষ্য।

সূত্র: ইউএনবি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন