1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
করোনায় আরও ৪১ মৃত্যু, শনাক্ত ১৭৬৫ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

করোনায় আরও ৪১ মৃত্যু, শনাক্ত ১৭৬৫

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ২১৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। এই সময়ে ১ হাজার ৭৬৫ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। মারা গেছেন আরও ৪১ জন।

এর আগের দিন ১ হাজার ৭১০ জন করোনা রোগী শনাক্ত এবং ৩৬ জনের মৃত্যুর তথ্য দেয় স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আরও এক হাজার ৭৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

এখন পর্যন্ত মোট রোগী শনাক্ত হয়েছেন আট লাখ দুই হাজার ৩০৫ জন।

এই সময়ে ৪১ জনের মৃত্যুতে মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৬৬০ জন।

গত একদিনে আরও ১ হাজার ৭৭৯ জন সুস্থ হয়ে উঠেছেন।  মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৪২ হাজার ১৫১ জন।

এ বছর মার্চে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। প্রথম ঢেউয়ের চেয়ে এবার সংক্রমণ বেশি তীব্র। মধ্যে কয়েক মাস ধরে শনাক্তের চেয়ে সুস্থ বেশি হওয়ায় দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে আসছিল। কিন্তু মার্চ থেকে চিকিৎসাধীন রোগীর সংখ্যাও আবার বাড়তে শুরু করেছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন