1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মালয়েশিয়ায় কঠোর লকডাউন জারি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

মালয়েশিয়ায় কঠোর লকডাউন জারি

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ২২৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মালয়েশিয়ায় করোনা পরিস্থিতি মারাত্মক রূপ নেওয়ায় মঙ্গলবার দেশজুড়ে কঠোর লকডাউন জারি করা হয়েছে।

দেশজুড়ে কঠোর লকডাউনে কেবল জরুরি সেবাসমূহ চালু থাকবে। অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এছাড়া দেশের অধিকাংশ স্থানে ভ্রমণ আগেই নিষিদ্ধ করা হয়েছিল।

গত বছর দেশটিতে প্রথম দফার সংক্রমণকালে অনেক এলাকাতেই করোনা ছড়াতে পারেনি। দ্রুত সীমান্ত বন্ধসহ নানা পদক্ষেপের কারণে পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণে এসেছিল।

কিন্তু এ বছর সংক্রমণের নতুন ধরন এবং করোনার টিকা দেওয়ার ধীর গতি ও বিধিনিষেধ মানায় জনগণের অনাগ্রহের কারণে পরিস্থিতি তীব্র রূপ নিয়েছে।

দেশটিতে এ পর্যন্ত ৫ লাখ ৭০ হাজারেরও বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে কেবল মে মাসেই ৪০ শতাংশেরও বেশি লোক করোনায় সংক্রমিত হয়েছে।

এদিকে করোনা প্রতিরোধে কঠোর লকডাউন দেওয়া হলেও টিকা দেওয়ার গতি এখনো খুব ধীর। মালয়েশিয়ার মোট জনসংখ্যার ৬ শতাংশেরও কম লোক এখন পর্যন্ত করোনার অন্তত একটি ডোজ পেয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন