1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পরিস্থিতি বিবেচনায় স্থানীয় প্রশাসন লকডাউন দিতে পারবে: সচিব - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পরিস্থিতি বিবেচনায় স্থানীয় প্রশাসন লকডাউন দিতে পারবে: সচিব

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৩১ মে, ২০২১
  • ২৪৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

কোনো এলাকার করোনাভাইরাস পরিস্থিতি খারাপ হলে স্থানীয় প্রশাসন লকডাউন দিতে পারবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, স্থানীয় প্রশাসন, সিভিল সার্জন ও জনপ্রতিনিধিরা মিলে পুরো জেলা বা আংশিক এলাকায় লকডাউনের সিদ্ধান্ত দিতে পারবেন।

সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি সীমান্তবর্তী সাত জেলায় লকডাউনের সুপারিশ করেছে। এ সংশ্লিষ্ট উদ্যোগ বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, কোনো এলাকার করোনাভাইরাস পরিস্থিতি খারাপ হলে স্থানীয় প্রশাসন, সিভিল সার্জন ও জনপ্রতিনিধিরা মিলে পুরো জেলা বা আংশিক এলাকায় লকডাউন দিতে পারবেন। এ বিষয়ে পরিষ্কার নির্দেশনা দেওয়া হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, রোগীর শারীরিক অবস্থা বিবেচনায় তাকে যদি কাছের কোনো মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার প্রয়োজন পড়ে, সে বিষয়েও স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা রয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন