1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পাঁচ কোটি মানুষকে টিকা দেওয়া গেলে দেশ সুরক্ষিত: স্বাস্থ্যমন্ত্রী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

পাঁচ কোটি মানুষকে টিকা দেওয়া গেলে দেশ সুরক্ষিত: স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৩১ মে, ২০২১
  • ২৫৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
আপাতত পাঁচ কোটি লোককে করোনাভাইরাসের (কভিড-১৯) টিকা দিতে পারলে দেশ সুরক্ষিত হয়ে যাবে বলে মনে করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশ কত কোটি ডোজ টিকা সংগ্রহ করতে চায়- এমন প্রশ্নে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আমি মনে করি, আমাদের পাঁচ কোটি লোককে আপাতত টিকা দেওয়া প্রয়োজন। পাঁচ কোটি (লোককে টিকা) দিলে পরে আমাদের দেশ সুরক্ষিত হয়ে যাবে, এটি আমি মনে করি।’

‘কারণ, যদি পাঁচ কোটি লোককে আমরা টিকা দিতে পারি, তাহলে আমাদের পপুলেশনের (জনসংখ্যার) বিরাট ভালনারেবল গ্রুপ যেটা আছে, সেটা কাভার হয়ে যায়’ যোগ করেন তিনি।

টিকার নিবন্ধন চালুর বিষয়ে জানতে চাইলে জাহিদ মালেক বলেন, ‘টিকাগুলো হাতে আসলে আবার নিবন্ধন চালু হয়ে যাবে।’

আম ব্যবসায়ীদের কথা বিবেচনা করে সীমান্তবর্তী জেলাগুলোতে লকডাউন দিতে দেরি হচ্ছে জানিয়ে তিনি বলেন, লকডাউন দিতে দেরি হলে সংকট বাড়তে পারে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন