1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
প্রেসিডেন্টের অভিশংসন চেয়ে ব্রাজিলে হাজারো মানুষের বিক্ষোভ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে

প্রেসিডেন্টের অভিশংসন চেয়ে ব্রাজিলে হাজারো মানুষের বিক্ষোভ

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৩০ মে, ২০২১
  • ২২০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোর অভিশংসনের দাবিতে ব্রাজিলে রাস্তায় নেমেছেন কয়েক হাজার সাধারণ মানুষ।বিক্ষোভকারীরা বলছেন, বর্তমান সরকার করোনা পরিস্থিতি সামলাতে ব্যর্থ হয়েছে। পাশাপাশি টিকাদানের ব্যবস্থাও ভালো নয়।

করোনা শুরু হওয়ার পর থেকেই বিতর্কিত সব মন্তব্য আর কাণ্ডকারখানায় সমালোচিত হতে থাকেন এই বলসোনারো। ট্রাম্পের মতো তিনিও নানা সময়ে করোনাকে তাচ্ছিল্য করে কথা বলতে থাকেন। পরিণাম হয় ভয়াবহ। মৃত্যুপুরীতে পরিণত হয় ফুটবলের দেশ।

মার্কিন গণমাধ্যম সিএনএন বলছে, ব্রাজিলে এখন তৃতীয় ঢেউয়ের শঙ্কা করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায়ও প্রায় ৮০ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২ হাজারের বেশি।

দেশটিতে এখন পর্যন্ত ৪ লাখ ৬০ হাজারের বেশি মৃত্যু হয়েছে এই রোগে। আক্রান্ত দেড় কোটির বেশি।

২১০ মিলিয়নের বেশি মানুষের দেশটিতে মাত্র ১৯ মিলিয়ন টিকা পেয়েছেন।

করোনা পরিস্থিতি সামলাতে ব্যর্থ হওয়ায় ব্রাজিলের সিনেটে বলসোনারোর বিরুদ্ধে তদন্ত চলছে।

বিয়াটিরিজ ফার্নানদা নামের একজন শিক্ষার্থী আন্দোলনে এসে গণমাধ্যমকে বলেন, ‘আমার চাচা মাত্র ৪২ বছর বয়সে করোনায় মারা গেছেন। আমি এখন ভ্যাকসিনের জন্য আন্দোলন করছি। অনেক মানুষ মারা যাচ্ছে। বলসোনারোর উচিত ছিল শুরু থেকেই কিছু করা। কিন্তু তিনি সেটি করেননি।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন