1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ভিয়েতনামে করোনার বিপজ্জনক ‘হাইব্রিড’ ধরন শনাক্ত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

ভিয়েতনামে করোনার বিপজ্জনক ‘হাইব্রিড’ ধরন শনাক্ত

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৩০ মে, ২০২১
  • ২৩১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

করোনাভাইরাসের (কভিড-১৯) যুক্তরাজ্য ও ভারতীয় ধরনের মিউট্যান্ট ‘হাইব্রিড’ ধরন (ভ্যারিয়েন্ট) শনাক্ত হয়েছে ভিয়েতনামে।

বাতাসের মাধ্যমে দ্রুত ছড়ানো এই ধরনকে ‘খুবই বিপজ্জনক’ বলে মন্তব্য করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী গুইন থান লং।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত বছরের অধিকাংশ সময়ই সফলভাবে করোনা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয় ভিয়েতনাম। এপ্রিলের শেষে দিকে সংক্রমণ বাড়তে থাকে। দেশটিতে শনাক্ত হওয়া ৬ হাজার ৭১৩ রোগীর অর্ধেকের বেশি সংক্রমিত হয়েছেন এই সময়ে। এখন পর্যন্ত মারা গেছেন ৪৭ জন।

শনিবার এক বিবৃতিতে ভিয়েতনামের স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রথমে ভারত এবং যুক্তরাজ্যে শনাক্ত হওয়া করোনাভাইরাসের দুটি ধরনের মিউট্যান্ট একটি ধরন চিহ্নিত করেছে ভিয়েতনাম।’

তিনি বলেন, ‘নতুন এই ধরন খুবই বিপজ্জনক।’

অনলাইন পত্রিকা ভিএনএক্সপ্রেস জানায়, নতুন এই ধরনকে যুক্তরাজ্য ও ভারতীয় ধরনের হাইব্রিড ধরন আখ্যায়িত করেছেন স্বাস্থ্যমন্ত্রী লং।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনার চারটি ধরনকে ‘বৈশ্বিক উদ্বেগের’ ক্যাটাগরিতে রেখেছে। এগুলো হলো- যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল এবং ভারতীয় ধরন।

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বর্তমানে বিধ্বস্ত দক্ষিণ এশিয়ার দেশ ভারত। দৈনিক চার লাখের বেশি সংক্রমণ এবং সাড়ে চার হাজারের বেশি মৃত্যু দেখেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশটি। এ জন্য করোনা ভারতীয় ধরন অনেকাংশে দায়ী বলে মনে করছে বিশেষজ্ঞরা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন