1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সিনোভ্যাকের টিকা মৃত্যু রোধে ৯৭ শতাংশ কার্যকর - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

সিনোভ্যাকের টিকা মৃত্যু রোধে ৯৭ শতাংশ কার্যকর

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৯ মে, ২০২১
  • ২৬৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
চীনের সিনোভ্যাকের তৈরি করোনাভ্যাক টিকা মৃত্যু রোধে ৯৭ শতাংশ পর্যন্ত কার্যকর বলে এক সমীক্ষায় উঠে এসেছে।

উরুগুয়েতে করোনাভাইরাস ভ্যাকসিন ক্যাম্পেইনের প্রাথমিক ফলাফলে এ চিত্র দেখা গেছে। খবর: বাসস।

বলা হচ্ছে, টিকায় করোনায় মৃত্যুর হার ৯৭ শতাংশ পর্যন্ত রোধ করতে পারে। ব্যাপকভাবে চীনের ভ্যাকসিন প্রয়োগে এই ফলাফল পেয়েছে উরুগুয়ে।

দক্ষিণ আমেরিকার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক রিপোর্টে বলেছে, যারা দুই ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছে, তাদের করোনাভাইরাসের সংক্রমণ ৫৭ শতাংশ কমেছে। ইনটেনসিভ কেয়ারে (আইসিইউ) ভর্তি ৯৫ শতাংশ হ্রাস পেয়েছে।

বৈজ্ঞানিক গবেষণা রিপোর্টে দেখা যায়, করোনার অন্যান্য ভ্যাকসিনের তুলনায় চীনের সিনোভ্যাকের তৈরি ভ্যাকসিন ব্যাপকভাবে কার্যকর। এই ভ্যাকসিন চীনে এবং আরও প্রায় দুই ডজন দেশে প্রয়োগ করা হচ্ছে।

চিলি গত মাসে প্রাথমিক রিপোর্টে বলেছে, চীনের করোনাভ্যাক করোনা সংক্রমণ ৬৭ শতাংশ এবং মৃত্যু হার ৮০ শতাংশ রোধ করেছে।

ব্রাজিলে করোনাভ্যাকের পরীক্ষামূলক ট্রায়ালে দেখা গেছে, এই ভ্যাকসিন করোনা রোধে ৫০ শতাংশ কার্যকর। তবে তুরস্ক বলেছে এটি ৮০ শতাংশের বেশি কার্যকর।

উরুগুয়ে ১ মার্চ থেকে টিকাদান কার্যক্রম শুরু করেছে। দেশটি ৮০ শতাংশের বেশি করোনাভ্যাক ব্যবহার করেছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন