1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিশ্বে ১৭ কোটির বেশি করোনা রোগী শনাক্ত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে

বিশ্বে ১৭ কোটির বেশি করোনা রোগী শনাক্ত

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৯ মে, ২০২১
  • ২০৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
সারা বিশ্বে মারা গেছে ৩৫ লাখের বেশি মানুষ

করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্ত বেড়েই চলেছে। প্রথম শনাক্তের দেড় বছরের মাথায় আক্রান্ত ছাড়াল ১৭ কোটি।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার শনিবার বেলা ১১টার দিকে জানায়, সারা বিশ্বে ১৭ কোটি ১ লাখ ৫৩ হাজার ৪৭৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মারা গেছেন ৩৫ লাখ ৩৭ হাজার ৯২২ জন মানুষ। আর সুস্থ হয়েছেন ১৫ কোটি ১৯ লাখ ৮৫ হাজার ৪৩৫ জন।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ কোটি ৪০ লাখ ২২ হাজার ৬৫৭ জন। মারা গেছে ৬ লাখ ৮ হাজার ৯৬১ জন।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৭৭ লাখ ২৯ হাজার ২৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৩ লাখ ২২ হাজার ৫১২ জনের।

এর পর থাকা ব্রাজিলে শনাক্ত হয়েছে ১ কোটি ৬৩ লাখ ৯২ হাজার ৬৫৭ জন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৫৯ হাজার ১৭১ জনের।

চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে শনাক্তের সংখ্যা ৫৬ লাখ ৪৬ হাজার ৮৯৭ জন। এর মধ্যে মারা গেছে ১ লাখ ৯ হাজার ২৯০ জন। এরপর আছে তুরস্ক। দেশটিতে আক্রান্ত হয়েছে ৫২ লাখ ২৮ হাজার ৩২২ জন ও মারা গেছে ৪৭ হাজার ১৩৭ জন।

তালিকার শীর্ষ দশের বাকি দেশগুলো হলো রাশিয়া, যুক্তরাজ্য, ইতালি, জার্মানি ও স্পেন।

চীনের উহানে ২০১৯ সালে ডিসেম্বরে কভিড-১৯ শনাক্ত হয়। চীনে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে।

মার্চে বাংলাদেশে শনাক্ত ও মৃত্যুর খবর পাওয়া যায়। সংক্রমণ ও মৃত্যুর তালিকায় এখন বাংলাদেশের অবস্থান ৩৩তম। শুক্রবার বিকেলের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ১২ হাজার ৫১১ জনের এবং শনাক্ত হয়েছে ৭ লাখ ৯৬ হাজার ৩৪৩ জন। আর এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৭ লাখ ৩৬ হাজার ২২১ জন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন