1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মেডিকেল ভর্তি পরীক্ষার ফল বাতিল চাওয়া রিট খারিজ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল বাতিল চাওয়া রিট খারিজ

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ২৫৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
৩২৪ জন শিক্ষার্থী ওই রিট করেন

এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল বাতিল সাপেক্ষে নতুন মেধাতালিকা চেয়ে করা রিট পর্যবেক্ষণসহ খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন।

এ দিন আদালত বলেন, পর্যবেক্ষণসহ রিটটি খারিজ করা হচ্ছে। কোনো পরীক্ষার্থীর ফলাফল বিষয়ে অভিযোগ থাকলে তা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে আবেদন করবেন। ৭ দিনের মধ্য কর্তৃপক্ষকে কারণসহ বিষয়টি নিষ্পত্তি করে সংশ্লিষ্ট প্রার্থীকে জানাতে হবে।

আরও বলা হয়, তথ্য গোপন করে কোনো প্রার্থী ভর্তি প্রক্রিয়ার অংশ নিয়ে থাকলে এবং তা চিহ্নিত হলে তাদের ভর্তি তাৎক্ষণিক বাতিল হবে।

গত ১৯ মে ৩২৪ জন শিক্ষার্থী ওই রিট করেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হুমায়ন কবির। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। শুনানির পর আজ আদেশের জন্য দিন ধার্য ছিল।

রিট আবেদনে বলা হয়, ৪ এপ্রিল প্রকাশিত ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলে অসংখ্য ভুল এবং বড় ধরনের অসংগতি পাওয়া গেছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের গত ৭ ফেব্রুয়ারি প্রচারিত ভর্তি পরীক্ষার নিয়মানুযায়ী একজন পরীক্ষার্থী কোনো মেডিকেল কলেজে ভর্তি থাকাবস্থায় যদি দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেন, তবে তার মোট প্রাপ্ত নম্বর থেকে ৭.৫ নম্বর কাটার কথা রয়েছে। আবার কোনো পরীক্ষার্থী যদি গত বছর এইচএসসি পরীক্ষায় পাস করে থাকেন, তা হলে তার ৫ নম্বর কাটা যাবে।

কিন্তু প্রকাশিত ফলে থেকে দেখা যায়, অনেক পরীক্ষার্থীর ক্ষেত্রেই এ নিয়মটি পালন করা হয়নি। যেসব পরীক্ষার্থীর ৭.৫ নম্বর কাটার কথা সেখানে মাত্র ৫ নম্বর বাদ দেওয়া হয়েছে।  ফলে ওই সব ভর্তি পরীক্ষার্থীর ২.৫ নম্বর বেশি দিয়ে মেধাতালিকা প্রণয়ন করা হয়েছে।  আবার প্রথমবার পরীক্ষায় যেখানে কোনো নম্বর কাটবার কথা নয়, সেখানে অনেক পরীক্ষার্থীর ৫ নম্বর কেটে মেধাতালিকা প্রণয়ন করা হয়েছে।

এসব ত্রুটি ও অসংগতি রেখে মেধাতালিকা প্রণয়ন করার ফলে হাজারো যোগ্য ও মেধাবী পরীক্ষার্থী মেডিকেল কলেজগুলোতে ভর্তি হওয়া থেকে বঞ্চিত হওয়ার মুখে পড়েছেন। এসব কারণে প্রকাশিত ফল বাতিল করে এবং এসব ত্রুটি ও অসংগতি সংশোধন করে নতুন মেধাতালিকা প্রকাশের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বরং ত্রুটিপূর্ণ মেধাতালিকার ভিত্তিতেই মেডিকেল কলেজগুলোতে ২০২০-২১ শিক্ষাবর্ষে আগামী ২২ মে থেকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ভর্তি কার্যক্রম শুরু করতে যাচ্ছে।

এর আগে এক আইনি নোটিশে তিন দিনের মধ্যে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কর্তৃক ২০২০-২১ শিক্ষাবর্ষে ত্রুটিপূর্ণ মেধাতালিকার ভিত্তিতে ভর্তি কার্যক্রম স্থগিত করা এবং ত্রুটিপূর্ণ মেধাতালিকা বাতিল করে ফল পুনঃনিরীক্ষণ করে নতুন মেধাতালিকা প্রণয়ন করতে বলা হয়েছিল।  কিন্তু সে নোটিশের জবাব না পাওয়ায় রিট করা হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন