1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জুনে সিনোফার্মের টিকার প্রথম চালান দেশে আসতে পারে: পররাষ্ট্রমন্ত্রী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

জুনে সিনোফার্মের টিকার প্রথম চালান দেশে আসতে পারে: পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ২২৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
বাংলাদেশ চীন থেকে সিনোফার্মের দেড় কোটি ডোজ টিকা কিনবে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন জানিয়েছেন, এর প্রথম চালান আগামী জুনে ঢাকায় আসতে পারে।

মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতিসংঘের সাধারণ অধিবেশনের প্রেসিডেন্ট ভলকান বোজকিরের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীন থেকে টিকা কেনার বিষয়ে আলোচনা ইতিবাচক অবস্থায় আছে। এ বিষয়ে চুক্তি প্রায় চূড়ান্ত। খুব শিগগির চুক্তি সম্পন্ন হবে। বাংলাদেশ চীন থেকে জুন, জুলাই ও আগস্ট এই তিন মাসে ৫০ লাখ করে মোট দেড় কোটি টিকা কিনতে চেয়েছে।

এ বিষয়ে তিনটি নথির কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা বিশ্বাস করি এর মাধ্যমে বিনা বাঁধায় আমরা টিকা আনতে পারবো।

গত সপ্তাহে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে টেলিফোনে কথোপকথনের কথা উল্লেখ করে ড. মোমেন বলেন, চীনের মন্ত্রী বাংলাদেশকে ভালো বন্ধু হিসেবে অভিহিত করেছেন এবং তারা টিকার অবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করবে।

তিনি বলেন, বাংলাদেশ সিনোভ্যাকের আরও একটি চীনা টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে। যৌথভাবে এই টিকা উত্পাদনের সম্ভাব্যতা দেখতে একটি চীনা দল এক সপ্তাহের মধ্যে বাংলাদেশ সফর করবে।

রুশ ভ্যাকসিন প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়ার সঙ্গেও আলোচনা চূড়ান্ত পর্যায়ে আছে। কখন টিকা আসবে, টিকার পরিমাণ, বীমা, টিকা কার্যকর না হলে কী হবে এসব আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এগুলোর খুঁটিনাটি দেখছে। তারা এখন বেশ দক্ষতার সঙ্গে কাজ করছে।

মোমেন আরও বলেন, আমরা কোভ্যাক্স থেকেও টিকা পাব। সুতরাং, আমরা মনে করি আগামী দিনে আমাদের টিকা সরবরাহের কোনো সমস্যা হবে না।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন