1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আফগানিস্তানে দূতাবাস বন্ধ করে দিচ্ছে অস্ট্রেলিয়া - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

আফগানিস্তানে দূতাবাস বন্ধ করে দিচ্ছে অস্ট্রেলিয়া

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ২৪৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন

শুক্রবার থেকে আফগানিস্তানের রাজধানী কাবুলে নিজেদের দূতাবাস বন্ধ করে দিচ্ছে অস্ট্রেলিয়া। তারা এক বিবৃতিতে জানায়, ক্যানবেরা দেশটিতে ‘ক্রমবর্ধমান নিরাপত্তা বিষয়ক অনিশ্চিত পরিবেশের’ জন্য তারা এই সিদ্ধান্ত নিয়েছে। খবর বিবিসির।

আন্তর্জাতিক সেনা প্রত্যাহার চলছে আফগানিস্তানে। যার ফলে নিরাপত্তা নিয়ে শঙ্কায় অস্ট্রেলিয়া। তারা জানায়, অস্ট্রেলিয়ান কূটনীতিকেরা প্রায় নিয়মিত আফগানিস্তান সফরে যাবেন। তবে তারা অঞ্চলটির অন্য কোথায় থাকবেন।

আন্তর্জাতিক সেনা প্রত্যাহার করা হলেও আফগানদের মধ্যে শান্তি ফিরবে কিনা তা অনিশ্চিত। আশঙ্কা রয়েছে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী সরিয়ে নেওয়া হলে আফগানিস্তানে ফের যুদ্ধ পরিস্থিতি শুরু হতে পারে।

এপ্রিলে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানান, ১১ সেপ্টেম্বর আফগানিস্তান ত্যাগ করবে আমেরিকান সৈন্যরা। গত ২০ বছর ধরে মধ্য-দক্ষিণ এশিয়ার দেশটিতে আমেরিকান সৈন্যরা রয়েছে। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বাইডেন জানিয়েছেন, ‘সময় এসেছে আমেরিকার দীর্ঘস্থায়ী যুদ্ধের ইতি টানার।’

শক্তিশালী ন্যাটো আফগান মিশনের অংশ হিসেবে ৯৬০০ সেনাবাহিনীর মধ্যে কমপক্ষে ২৫০০ জন্য আমেরিকান সৈন্য। গত দুই বছর ধরে ধীরে ধীরে আফগানিস্তানে নিজেদের সৈন্য সংখ্যা কমিয়েছে অস্ট্রেলিয়া। ১৫০০-এর বেশি থেকে তা নেমে এসেছে ৮০ জনে।

তবে যুক্তরাষ্ট্র ও ন্যাটো আনুষ্ঠানিকভাবে সম্প্রতি জানিয়েছে, কট্টরপন্থী ইসলামি দল তালিবান আফগানিস্তানে সহিংসতা কমানোর অঙ্গীকার রক্ষা করতে ব্যর্থ হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন