1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মালয়েশিয়ায় মেট্রো ট্রেন দুর্ঘটনায় আহত ২০০ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

মালয়েশিয়ায় মেট্রো ট্রেন দুর্ঘটনায় আহত ২০০

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ২০৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এক ট্রেন দুর্ঘটনায় ২০০ জনের বেশি লোক আহত হয়েছেন।

২১৩ জন যাত্রী নিয়ে এক মেট্রো ট্রেন পেট্রোনাস টাওয়ারের কাছাকাছি এক টানেলে খালি এক ট্রেনের মুখোমুখি হয়। পুলিশ জানিয়েছে এই দুর্ঘটনা ঘটে স্থানীয় সময় রাত ৮.৪৫ মিনিটে।

খালি ট্রেনটি মাত্র মেরামত করা হয়েছিল। চলমান অবস্থায় একই ট্র্যাকে বিপরীত দিক থেকে আসা যাত্রী বোঝাই ট্রেনটির সামনে পড়ে এটি।

জেলা পুলিশের প্রধান মোহাম্মদ জয়নুল আব্দুল্লাহ প্রতিবেদকদের জানান, কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তিনি বলেন, ‘আমরা এখনো এই দুর্ঘটনার তদন্ত করছি। তবে এই ভুল বোঝাবুঝির ফলে দুর্ঘটনায় সম্ভবত ট্রেনের অপারেশন কন্ট্রোল সেন্টার দায়ী, এমনটাই সন্দেহ করছি আমরা।’

আহত ২১৩ জনের মধ্যে ৪৭ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন তিনি। বাকি ১৬৬ জন সামান্য চোট পেয়েছেন।

এই দুর্ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট হওয়া কিছু ছবিতে দেখা যায়, দুর্ঘটনার পর যাত্রীরা রক্তাক্ত অবস্থায় ট্রেনের বগির ফ্লোরে শুয়ে আছে, ঢেকে গেছে ভাঙা গ্লাসে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন