1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখতে পাসপোর্টে পরিবর্তন: পররাষ্ট্রমন্ত্রী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখতে পাসপোর্টে পরিবর্তন: পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৩ মে, ২০২১
  • ২৩৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখতে পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ না লেখার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বাংলাদেশ ইসরায়েল সম্পর্কে নীতি পরিবর্তন করেনি বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

শনিবার জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে বাংলাদেশ।

মন্ত্রী রোববার বলেন, মন্ত্রণালয় ছয় মাস আগে বাংলাদেশে নতুন পাসপোর্ট তৈরির আগে বিভিন্ন দেশের পাসপোর্ট পর্যবেক্ষণ করে।

তিনি বলেন, এটা সত্য যে, বিশ্বের আর কোনো দেশের পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ এ কথাটি লেখা নেই। আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখতে এ শব্দগুলো বাদ দেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, পাসপোর্ট হচ্ছে জাতীয় পরিচয়পত্র, এর ফলে বিদেশ নীতিতে কোনো পরিবর্তন আসবে না।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নতুন পাসপোর্টে ইসরায়েল ব্যতীত না লেখার অর্থ এই না যে বাংলাদেশ তার অবস্থা পরিবর্তন করেছে। বাংলাদেশ এখনও ইসরায়েলকে স্বীকৃতি দেয় না।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন