বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
ঘোষনা :
মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার মাদারীপুরে ৫দিনেও নিখোঁজ কিশোর ইয়াসিনের সন্ধ্যান মেলেনি, পরিবারে উদ্বেগ পাইলট উদ্ধারের আড়ালে ইরানের ইউরেনিয়াম চুরির চেষ্টা যুক্তরাষ্ট্রের কাপড় ও কলমের ব্যবহার যে নবীর হাত ধরে শুরু মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র : রয়টার্স নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, ক্ষমা চাইলেন সেই রেদোয়ান মাদারীপুরে লিফটে আটকা ৭ নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু উদ্ধার মাদারীপুরে দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্য জাহান্দারের অভিযান মাদারীপুরের চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার
শিরোনাম :
সালথায় নানা আয়োজনে বর্ষবরণ টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার টঙ্গীবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পলাশবাড়ী‌তে বাংলা নববর্ষ উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে ৩জন আহত,১জন রমেকে জামালপুরে এক গৃহবধূকে অপহরণ থানায় অভিযোগ দায়ের নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ; এতিমখানায় বিতরণ

ভূমধ্যসাগরে নৌকাডুবি জীবিত উদ্ধারের ২৯ জনই মাদারীপুরের

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৩ মে, ২০২১
  • ৪৮৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মোঃ হাফিজুল শরীফ হাফিজ।

অবৈধপথে ইউরোপ যাওয়ার সময় গত সপ্তাহে ভূমধ্যসাগরের তিউনিশিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় উদ্ধার ৩৩ বাংলাদেশির ২৯ জনই মাদারীপুরের। ওই ঘটনায় নিখোঁজ ৫০ জনের মধ্যেও আছেন জেলার একাধিক ব্যক্তি। তবে তাদের একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

পুলিশ ও অভিবাসনপ্রত্যাশীদের পরিবার সূত্রে জানা গেছে, গত রবিবারের ওই ঘটনায় জীবিত উদ্ধার হওয়াদের মধ্যে মাদারীপুর জেলারই ২৯ জন। আবার তাদের মধ্যে সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের নয়াচর গ্রামেরই ১৪ জন। নৌকাডুবিতে ওই গ্রামের সেন্টু মন্ডল এখনো নিখোঁজ রয়েছেন বলে পরিবারের দাবি।

এসব অভিবাসনপ্রত্যাশীর স্বজনদের অভিযোগ, নয়াচর গ্রামের মহসিন নামে একজন ইতালি নেওয়ার কথা বলে প্রত্যেকের পরিবারের কাছ থেকে সাড়ে ৭ লাখ টাকা করে নেয়। জমিজমা বিক্রি কিংবা ব্যাংকঋণ এনে তারা দালালের হাতে টাকা তুলে দেয়। কিন্তু তাদের গন্তব্যে পৌঁছানোর আগেই ভিডিও পাঠিয়ে তাদের পরিবারের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করছে দালাল চক্র।

উদ্ধার হওয়া এমরানের বড় ভাই সরোয়ার জানান, ‘ধারদেনা, বাড়ি পর্যন্ত বিক্রি করে আমার ভাইকে বিদেশে পাঠিয়েছি। আল্লাহ যেহেতু বাঁচিয়ে রেখেছে তাই এই দেশের ও সেই দেশের সরকারের কাছে দাবি আমার ভাইয়ের জন্য একটা কাজের ব্যবস্থা করে দেয়। আর যদি দেশে আসে তাহলে দেনার দায়ে আত্মহত্যা ছাড়া উপায় থাকবে না।’

নিখোঁজ সেন্টু মন্ডলের স্ত্রী সাথী আক্তার বলেন, ‘আমার স্বামীর খোঁজ পাইনি। তিনি বেঁচে আছেন কিনা তাও জানি না। আমি এখন তিন অবুঝ সন্তান নিয়ে কোথায় দাঁড়াব। দেনার টাকা কীভাবে দেব।’

এদিকে মহসিনের ফুফু রহিমা বলেন, আমার ভাতিজা সবার কাছে আগেই বলে নিয়েছে সাগরের বিষয় আমি দেখব না। এটা বলছে কিনা তাদের কাছে জেনে দেখেন। তাছাড়া মহসিনও তো সেখানে উদ্ধার হয়েছে। তার মা ও পরিবার ঢাকা থাকে। মহসিন অনেক দিন আগেই লিবিয়া গেছে।’

মাদারীপুর পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, যারা অবৈধভাবে ইউরোপ নিয়ে যায় তাদের মধ্যে পাঁচজন মানব পাচারকারীকে আমরা শনাক্ত করতে পেরেছি। এই পাঁচজনের মধ্যে দুইজন লিবিয়াতে অবস্থান করছে এবং বাকি তিনজনকে ধরার জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন

Advertise

Ads

Address

Office : Room#1002, Kanaipur, Faridpur, Dhaka. Mobile : 01719-609027, Email : info@newsstreet24.com
Author: RTD IT ZONE © All rights reserved © 2021

Design & Developed By: RTD IT ZONE