1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ঘূর্ণিঝড়ের শঙ্কা: মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলে ফেরার নির্দেশ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

ঘূর্ণিঝড়ের শঙ্কা: মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলে ফেরার নির্দেশ

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২২ মে, ২০২১
  • ২৫১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
প্রতীকী ছবি

ঘূর্ণিঝড়ের আশঙ্কায় বঙ্গোপসাগরের গভীরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলে ফিরতে বলা হয়েছে।

শনিবার দুপুরে ঘূর্ণিঝড় সতর্কবার্তায় এ নির্দেশনা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি পরবর্তীতে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে  এবং ২৬ মে ২০২১ নাগাদ ভারতের ওডিশা-পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের খুলনা উপকূলে পৌঁছতে পারে।

সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। সেই সঙ্গে গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে ২৩ মে’র মধ্যে উপকূলে ফিরে আসতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ মোহাম্মদ আফতাবউদ্দিন শনিবার সকালে বিবিসি বাংলাকে বলেন, ‘আমরা (পরিস্থিতির দিকে) নজর রাখছি। আজকের মধ্যেই সেখানে একটি লঘুচাপ তৈরি হবে বলে আমরা ধারণা করছি। এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।”

ঘূর্ণিঝড়ে রূপ নিলে এটির নাম হবে ‘ইয়াস’। বিশ্ব আবহাওয়া সংস্থার সাইক্লোন সংক্রান্ত আঞ্চলিক সংস্থা এসকাপের তালিকা অনুযায়ী এই নামটি প্রস্তাব করেছে ওমান। এর অর্থ ‘হতাশা’।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন