বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
ঘোষনা :
মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার মাদারীপুরে ৫দিনেও নিখোঁজ কিশোর ইয়াসিনের সন্ধ্যান মেলেনি, পরিবারে উদ্বেগ পাইলট উদ্ধারের আড়ালে ইরানের ইউরেনিয়াম চুরির চেষ্টা যুক্তরাষ্ট্রের কাপড় ও কলমের ব্যবহার যে নবীর হাত ধরে শুরু মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র : রয়টার্স নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, ক্ষমা চাইলেন সেই রেদোয়ান মাদারীপুরে লিফটে আটকা ৭ নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু উদ্ধার মাদারীপুরে দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্য জাহান্দারের অভিযান মাদারীপুরের চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার
শিরোনাম :
সালথায় নানা আয়োজনে বর্ষবরণ টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার টঙ্গীবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পলাশবাড়ী‌তে বাংলা নববর্ষ উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে ৩জন আহত,১জন রমেকে জামালপুরে এক গৃহবধূকে অপহরণ থানায় অভিযোগ দায়ের নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ; এতিমখানায় বিতরণ

মাদারীপুরে ডাকাতের গুজব ছড়িয়ে মসজিদে-মসজিদে মাইকিং

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২২ এপ্রিল, ২০২০
  • ১৩৩৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুরের সদর উপজেলা ও রাজৈর উপজেলার বিভিন্ন এলাকার মসজিদ থেকে প্রায় একই সময় মাইকিং করে ডাকাতের গুজব ছড়ানো হয় বলে অভিযোগ উঠেছে।

ফলে এসব এলাকার শতাধিক গ্রামের হাজার হাজার মানুষ শোরগোল ও চিৎকার করে টর্চ লাইট নিয়ে মাঠে, রাস্তায় নেমে পড়েন। মঙ্গলবার রাতে এশার নামাজের পর এই ঘটনা ঘটে।

এলাকাবাসি জানায়, মঙ্গলবার এশার নামাজের পর প্রায় একই সময়ে সদর উপজেলার মস্তফাপুর, ঘটমাঝি, ঝাউদি, হাউঝদী, শিরখাড়া, বাহাদুরপুর, কুনিয়া, কালিকাপুরসহ রাজৈর উপজেলার বিভিন্ন ইউনিয়নের মসজিদগুলোতে ‘ডাকাত আসছে, এলাকাবাসী সাবধান, আপনারা কেউ ঘর থেকে বের হবেন না। ডাক্তার বা প্রশাসনের পরিচয়ে কোন লোক ত্রাণ বা করোনা ভাইরাসের বিষয় নিয়ে আসলে ঘরের দরজা খুলবেন না’ বলে মাইকিং করা হয়। এতে শতাধিক গ্রামের হাজার হাজার মানুষ আতঙ্কিত হয়ে টর্চলাইট নিয়ে শোরগোল ও চিৎকার করতে করতে ঘরের বাইরে বের হয়ে আসেন।

বিষয়টি গুজব বলে উড়িয়ে দিয়েছে এলাকাবাসী। কেউ কেউ বলছেন জনগণকে সচেতন করার জন্য মাইকিং করা হতে পারে। কিন্তু হঠাৎ করে রাতে মসজিদ থেকে এশার নামাজের পর মাইকিং করে ডাকাতের আতঙ্ক ছড়ানোর ঘটনার কারণ জানা যায়নি।

এদিকে একই রাতে রাজৈর উপজেলার পূর্ব সরমঙ্গল গ্রাম থেকে চোর সন্দেহে ৪ জনকে আটক করে রাজৈর পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসি।

এ ব্যাপারে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খোন্দকার শওকত জাহান বলেন, আমরা প্রত্যেক এলাকায় খবর নিয়েছি কোথাও কোন ডাকাত আসেনি। এটা নিছক একটি গুজব মাত্র।

মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো.বদরুল আলম মোল্লা জানান, রাতেই বিভিন্ন স্থানে গিয়েছি, যাদের ডাকাত সন্দেহে আটক করা হয়েছিল। জিজ্ঞাসাবাদে মনে হচ্ছে সম্পূর্ণ গুজব।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন

Advertise

Ads

Address

Office : Room#1002, Kanaipur, Faridpur, Dhaka. Mobile : 01719-609027, Email : info@newsstreet24.com
Author: RTD IT ZONE © All rights reserved © 2021

Design & Developed By: RTD IT ZONE