1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সাংবাদিক রোজিনার জামিন বিষয়ে আদেশ রবিবার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

সাংবাদিক রোজিনার জামিন বিষয়ে আদেশ রবিবার

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ৩৭৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
May, 18, 2021 A Dhaka court today sent Prothom Alo(National Leading Newspaper) Senior Correspondent Rozina Islam to jail after rejecting the remand prayer in a case filed against her under Bangladesh Penal Code and Official Secrets Act, Dhaka, Bangladesh

স্বাস্থ্য মন্ত্রণালয়ের করা মামলায় গ্রেপ্তার প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের জামিনের বিষয়ে আদেশের জন্য রবিবার দিন ধার‌্য করেছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে ঢাকার মহানগর হাকিম বাকী বিল্লার আদালতে জামিন প্রশ্নে ভার্চুয়াল শুনানি হয়।

পরে রবিবার আদেশ দেওয়ার কথা জানান আদালত।

আদালতে রোজিনা ইসলামের জামিন শুনানিতে অংশ নেন তার আইনজীবীরা।

এদিন সকাল থেকে জামিন শুনানির জন্য আদালতে অপেক্ষা করতে থাকেন রোজিনার সহকর্মী এবং তার স্বজনেরা।

ভার্চুয়াল শুনানি হওয়ায় রোজিনাকে আদালতে আনা হয়নি। তাকে গাজীপুরের কাশিমপুর কারাগারে রাখা হয়েছে।

ভ্যাকসিন ক্রয়/সংগ্রহ সংক্রান্ত সরকারি নথির ‘ছবি তোলা’ এবং ‘চুরির’ অভিযোগে  ‘অফিসিয়াল সিক্রেটস’ আইনের মামলায় রোজিনাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালতে তোলার প্রথমদিন জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাকে রিমান্ডে নিতে চাইলে সেটি নাকচ হয়ে যায়।

রোজিনা ইসলাম ওই অফিস থেকে কোনো নথি সরানোর অভিযোগ অস্বীকার করেছেন। আর তার সহকর্মীরা বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনিয়ম-দুর্নীতি নিয়ে প্রতিবেদন করায় তিনি ‘আক্রোশের শিকার’ হয়ে থাকতে পারেন।

রোজিনা নিজে বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে প্রতিবেদন করার কারণে তার সঙ্গে অন্যায় করা হচ্ছে।

সোমবার রাতে রোজিনাকে থানা হাজতে রেখে মঙ্গলবার সকালে তাকে আদালতে হাজির করে শাহবাগ থানা পুলিশ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন