1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
হামাস প্রধানের সঙ্গে কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে

হামাস প্রধানের সঙ্গে কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৬ মে, ২০২১
  • ১৮৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ফিলিস্তিনের ইসলামি আন্দোলন হামাসের রাজনৈতিক প্রধানের সঙ্গে দেখা করে ইসরায়েলের বর্বরতার নিন্দা জানিয়েছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী শায়খ মোহাম্মদ বিন আবদুল্লাহমান আল-থানি।

আল-থানির বিবৃতির উদ্ধৃতি দিয়ে কাতারের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলের হামলা থামাতে বিশ্বনেতাদের দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

ফিলিস্তিনিদের ‘ভাই’ সম্বোধন করে তিনি দেশটির পাশে থাকারও প্রতিশ্রুতি দিয়েছেন।

কাতার সবসময়ই হামাসকে সমর্থন করে। এই দুর্দিনেও দেশটি তাদের পাশে থাকল।

সোমবার থেকে সংঘাত শুরু হওয়ার পর গাজায় ১৪৮ জন মারা গেছেন। কাতার এই হত্যাকাণ্ড ‘মেনে নেবে না’ বলে মন্তব্য করেছেন থানি।

ইসরায়েল এবং ফিলিস্তিনিদের বিরোধ যুগ-যুগ ধরে চলে আসছে। ইসরায়েলি উগ্রবাদীদের হাতে প্রতি বছর শতশত নিরীহ ফিলিস্তিনি মারা যান।

দুই দেশের মধ্যে নতুন করে বিরোধ সৃষ্টি হয়েছে ‘জেরুজালেম দখল দিবস’ উদযাপন এবং শেখ জাররাহ এলাকা থেকে ফিলিস্তিনি বাসিন্দাদের উচ্ছেদ ঘিরে। এরপর আল-আকসা মসজিদের মুসল্লিদের ওপর কয়েক দফা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে সাত শতাধিক মুসল্লি আহত হন।

আল-আকসা মসজিদ থেকে অবরোধ তুলে নেওয়ার সময়সীমা বেঁধে দিয়ে রকেট হামলার হুমকি দেয় গাজার প্রতিরোধ সংগঠন হামাস। সেখান থেকে বাহিনী সরিয়ে না নিলে ইসরায়েলে রকেট ছোড়ে সংগঠনটি। পাশাপাশি হত্যাযজ্ঞ শুরু করে ইসরায়েল।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন