1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
এইচএসসি পরীক্ষা ঈদের পর, এসএসসি’র রেজাল্ট মে মাসে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

এইচএসসি পরীক্ষা ঈদের পর, এসএসসি’র রেজাল্ট মে মাসে

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০
  • ৫৩১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

গত ১ এপ্রিল থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরুর কথা থাকলেও করোনা ভাইরাসের কারণে তা পিছিয়েছে আগেই। এবার তা ঈদের পর নেওয়ার চিন্তা-ভাবনা করছে শিক্ষা মন্ত্রণালয়। তবে পরিস্থিতি অনুধাবন করতে আগামী ২৪ এপ্রিল ছুটি শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা হবে।

শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা শিক্ষাবোর্ড সূত্রে এই তথ্য পাওয়া গেছে। এ ছাড়া, এসএসসি’র ফলাফল মে মাসের শেষের দিকে প্রকাশ করার চিন্তা ভাবনা করা হচ্ছে বলে মঙ্গলবার এক ভিডিও কনফারেন্সে জানিয়েছে শিক্ষাসচিব মাহাবুব হোসেন।

এইচএসসির পরীক্ষা বিষয়ে জানতে চাইলে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক মঙ্গলবার দেশ রূপান্তরকে বলেন, পরীক্ষা তো একধাপ পিছিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় আমরা হয়তো আরও পেছাব। তবে ২৪ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করব। যদি করোনা পরিস্থিতি অনুকূলে না আসে তাহলে চিন্তাভাবনা করে ঈদের পরের জন্য একটা রুটিন তৈরির।

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা নিয়ে শিক্ষাসচিব মাহাবুব হোসেনের সঙ্গে কনফারেন্সে অংশ নেন সারা দেশের ১০টি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক, সিনিয়র সিস্টেম অ্যানালিস্টসহ সংশ্লিষ্টরা।

এ বিষয়ে জানতে চাইলে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে দুই সপ্তাহের সময় দিয়ে ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হবে। ঘোষিত তারিখে ফল প্রকাশ করা হবে। বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধসহ এসএসসি পরীক্ষার ফল প্রকাশ এবং এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে অনলাইনে ক্লাস চালু করা হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সরাসরি পাঠদান, পরীক্ষাসহ শিক্ষাপ্রতিষ্ঠানের সব কার্যক্রম বন্ধ থাকবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন