1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
চিকিৎসার নামে লন্ডনে অপকর্মের সুযোগ না পেয়ে বিএনপির মিথ্যাচার: কাদের - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

চিকিৎসার নামে লন্ডনে অপকর্মের সুযোগ না পেয়ে বিএনপির মিথ্যাচার: কাদের

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১২ মে, ২০২১
  • ৩৪০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার নামে লন্ডনে গিয়ে সরকারবিরোধী অপকর্ম করার সুযোগ না পাওয়ায় দলের নেতারা এখন সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছে।

বুধবার সকালে নিজের সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে সরকার নিষ্ঠুর ও অমানবিক আচরণ করেছে- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্য প্রত্যাখ্যান করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক বলেই দণ্ডপ্রাপ্ত আসামি বেগম জিয়াকে জেলের বাইরে এনে মুক্তভাবে সুচিকিৎসা নেওয়ার সুযোগ করে দিয়েছেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির রাজনীতি যে কতটা প্রতিহিংসাপরায়ণ, বিদ্বেষপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। জাতির পিতার হত্যা দিবসে বেগম জিয়ার ভুয়া জন্মদিন পালনই তার প্রমাণ।

ওবায়দুল কাদের বলেন, যারা ১৫ আগস্ট সপরিবারে জাতির পিতা, অবলা নারী ও শিশু হত্যার জঘন্য ঘটনাকে বিদ্রূপ করে ভুয়া জন্মদিন পালন করে, তা কোন ধরনের মানবিকতা?

মির্জা ফখরুল ইসলামের কাছে প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, এ কোন রাজনীতি বাংলাদেশে চলছে? বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হৃদয় আছে বলেই, বেগম জিয়াকে মানবিক কারণে মুক্তি দিয়েছেন, বিএনপির আন্দোলন কারণে নয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন