1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আল-আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর হামলায় বহু আহত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

আল-আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর হামলায় বহু আহত

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১০ মে, ২০২১
  • ২৯৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
Palestinian protesters run from Israeli security forces amid clashes in Jerusalem's Old City on May 10, 2021, ahead of a planned march to commemorate Israel's takeover of Jerusalem in the 1967 Six-Day War. (Photo by EMMANUEL DUNAND / AFP)
ফিলিস্তিনের আল-আকসা মসজিদের অভ্যন্তরে হামলা চালিয়েছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। সেখানে সংঘর্ষে বহু ফিলিস্তিনি আহত হয়েছেন।

ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানায়, পুলিশ ‘টেম্পল মাউন্টে’ (আল-আকসা মসজিদ কম্পাউন্ড) অভিযান চালাচ্ছে।

ছোট একটি ভিডিও ফুটেজে মসজিদে অবস্থানরত ফিলিস্তিনিদের লক্ষ্য করে টিয়ারগ্যাস, রাবার বুলেট ও স্টান গ্রেনেড ছুঁড়তে দেখা যায়। জবাবে পাথর নিক্ষেপ করছিল তারা।

পূর্ব জেরুজালম দখল উদযাপনে ইসরায়েলি সেটলাররা আল-আকসা কম্পাউন্ডে প্রবেশ করতে গেলে উত্তেজনার সৃষ্টি হয় যা সংঘর্ষে রূপ নেয়।

ফিলিস্তিন রেড ক্রিসেন্ট জানিয়েছে, কয়েকশ’ বিক্ষোভকারী আহত হয়েছেন। আহতদের মধ্যে ৭০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ছয়জন সাংবাদিক রয়েছেন।

ইসরায়েল পূর্ব জেরুজালেমের শেখ জাররাহ এলাকা থেকে ফিলিস্তিনি বাসিন্দাদের উচ্ছেদ শুরু করলে রমজান মাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এই উত্তেজনার মধ্যে গত ৭ ও ৮ মে ইসরায়েলি বাহিনী আল-আকসা মসজিদে হামলা চালালে কয়েকশ’ মুসল্লি আহত হন।

এই হামলার নিন্দা জানিয়ে আসছে মুসলিম নেতৃবৃন্দ। যুক্তরাষ্ট্র এ ঘটনায় ‘উদ্বেগ’ জানিয়েছে।

এরপরও শেখ জাররাহ থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদে অনড় রয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকার। ফের হামলা চালানো হলো আল-আকসা মসজিদে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন