1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে সড়কদুর্ঘটনায় এক পথচারী নিহত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

মাদারীপুরে সড়কদুর্ঘটনায় এক পথচারী নিহত

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১০ মে, ২০২১
  • ২৯২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর মোটরসাইকেলের ধাক্কায় জাহাঙ্গীর সরদার (৪৫) নামে এক পথচারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
মাদারীপুর জেলার সদর উপজেলায় মস্তফাপুর পল্লী বিদ্যুৎ সমিতির জামে মসজিদের পাশের মাদারীপুর – মস্তফাপুর শেখ হাসিনা মহাসড়কে সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর সরদার সদর উপজেলায় মস্তফাপুর এলাকার রশিদ সরদারের ছেলে।

পরিবার সুত্রে জানা যায়, সকালে নিজ বাড়ী থেকে বের হয়ে মস্তফাপুর পল্লী বিদ্যুৎ সমিতির জামে মসজিদের পাশের মাদারীপুর – মস্তফাপুর শেখ হাসিনা মহাসড়কে পাশ দিয়ে হেটে যাচ্ছিলো হঠাৎ একটি মোটরসাইকেল পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে জাহাঙ্গীর গুরুত্ব আহত হলে তাকে প্রথমে সদর হাসপাতালে এরপর গুরুত্ব হওয়া ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় কিন্ত দুপুরে চিকিৎসাধীন অবস্থায় জাহাঙ্গীর মারা যায়। কিন্তু দুর্ঘটনার পরে মোটরসাইকেল চালক পালিয়ে যেতে চেয়ে ছিল, এলাকাবাসী তাকে কালকিনির ভুরঘাটা থেকে ধরে আনে। এরপর সেই জাহাঙ্গীরের সকল চিকিৎসা বহন করে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. কামরুল ইসলাম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন