1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
করোনায় মৃত্যু ৩৩ লাখ ছাড়াল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

করোনায় মৃত্যু ৩৩ লাখ ছাড়াল

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১০ মে, ২০২১
  • ২৪৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

করোনাভাইরাসের (কভিড-১৯) দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণে নাকাল বিশ্ব। এই ভাইরাসে মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে ৩৩ লাখ। আর শনাক্ত ১৬ কোটির গণ্ডি পেরোনোর পথে।

ওয়ার্ল্ডো মিটারের সোমবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, করোনায় মৃতের সংখ্যা ৩৩ লাখ ৬ হাজার ৩১৩ জন ছাড়িয়ে গেছে।

এ পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ১৫ কোটি ৮৯ লাখ ৫৬ হাজার ২৬২ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৩ কোটি ৬৪ লাখ ৮৪ হাজার ৪৬০ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন ৬ লাখ ৪৩ হাজার ৯০৬ জন। আগের দিন এই সংখ্যা ছিল ৭ লাখ ৮৩ হাজার ৩৩৮ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় ৯ হাজার ৯২৯ জনের মৃত্যু হয়েছে আগের দিন এই সংখ্যা ছিল ১৩ হাজার ৩৩ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত ও মৃতদের প্রায় অর্ধেকই ভারতের। এই সময়ে দেশটিতে ৩ লাখ ৬৬ হাজার ৪৯৯ জন রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ৩ হাজার ৭৪৮ জন।

টিকাদান কর্মসূচি জোরদারের ফলে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলোতে সংক্রমণ কমে এসেছে। তবে বেড়েছে ভারতসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন