বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
ঘোষনা :
মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার মাদারীপুরে ৫দিনেও নিখোঁজ কিশোর ইয়াসিনের সন্ধ্যান মেলেনি, পরিবারে উদ্বেগ পাইলট উদ্ধারের আড়ালে ইরানের ইউরেনিয়াম চুরির চেষ্টা যুক্তরাষ্ট্রের কাপড় ও কলমের ব্যবহার যে নবীর হাত ধরে শুরু মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র : রয়টার্স নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, ক্ষমা চাইলেন সেই রেদোয়ান মাদারীপুরে লিফটে আটকা ৭ নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু উদ্ধার মাদারীপুরে দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্য জাহান্দারের অভিযান মাদারীপুরের চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার
শিরোনাম :
সালথায় নানা আয়োজনে বর্ষবরণ টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার টঙ্গীবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পলাশবাড়ী‌তে বাংলা নববর্ষ উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে ৩জন আহত,১জন রমেকে জামালপুরে এক গৃহবধূকে অপহরণ থানায় অভিযোগ দায়ের নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ; এতিমখানায় বিতরণ

ঢাকার যেসব এলাকায় দ্রুত ছড়াচ্ছে করোনাভাইরাস

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২০ এপ্রিল, ২০২০
  • ৪৮৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত তিনজন রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর)। এর ১০ দিন পর দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয় একজনের। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও গত ক’দিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা। সেই সঙ্গে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার ঠেকাতে মানুষকে ঘরে রাখতে রাজপথের পাশাপাশি পাড়া-মহল্লায় টহল দিচ্ছে সশস্ত্র বাহিনী, র‌্যাব ও পুলিশ। সরকারি হিসাব অনুযায়ী দেশের ৬৪ জেলার মধ্যে ৫২টিতেই করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তবে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে ঢাকা মহানগরীতে।

আইইডিসিআরের হিসাবে রাজধানীতে রোববার পর্যন্ত ৯৭৪ জন করোনায় আক্রান্ত হয়। এ ছাড়া ঢাকা জেলায় আক্রান্ত হয় আরো ৪০ জন।

সোমবার (২০ এপ্রিল) সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ওয়েবসাইট থেকে রোববার পর্যন্ত ঢাকার কোন কোন এলাকার কতজন করোনায় আক্রান্ত হয়েছে তার তথ্য জানা গেছে। তবে সোমবারের তথ্য এখনো ওয়েবসাইটে প্রকাশিত হয়নি।

ওয়েবসাইট থেকে জানা গেছে, রাজধানীর আদাবরে পাঁচজন, আগারগাঁওয়ে পাঁচজন, আরমানিটোলায় একজন, আশকোনায় একজন, আজিমপুরে ১৪ জন, বাবুবাজারে ১১ জন, বাড্ডায় নয়জন, বেইলি রোডে তিনজন, বনানীতে আটজন,বাংলামোটরে একজন, বংশালে ২৭ জন, বানিয়ানগরে একজন, বাসাবোতে ১৮ জন, বসুন্ধরায় ছয়জন, বেগুনবাড়িতে একজন, বেগমবাজারে একজন, বেড়িবাঁধে একজন, বারিধারায় একজন, বসিলাতে একজন, বুয়েট এলাকায় একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

ক্যান্টনমেন্টে একজন ,ধানমণ্ডির সেন্ট্রাল রোডে একজন, চাঁনখারপুলে আটজন, চকবাজারে ১৫ জন, ঢাকেশ্বরীতে একজন, ডেমরায় পাঁচজন, ধানমণ্ডিতে ২১ জন, ধোলাইখালে দুজন, দয়াগঞ্জে দুজন, ইস্কাটনে আটজন, ফার্মগেটে একজন, গেণ্ডারিয়াতে ১৯ জন, গোরানে দুজন, গ্রিনরোডে ১০ জন, গোপীবাগে ছয়জন, গুলিস্তানে চারজন, গুলশানে ১৪ জন, হাতিরঝিলে একজন, হাতিরপুলে তিনজন, হাজারিবাগে ১৭ জন, ইসলামপুরে দুজন, জেলগেটে দুজন, যাত্রাবাড়ীতে ৩০ জন, ঝিগাতলায় পাঁচজন, জুরাইনে চারজন আক্রান্ত হয়েছে।

কল্যাণপুরে দুজন,কাঁঠালবাগানে একজন, কচুক্ষেতে একজন, কামরাঙ্গীরচরে চারজন, কাজীপাড়ায় তিনজন, কারওয়ানবাজারে দুজন, কলতাবাজারে দুজন, খিলগাঁওয়ে দুজন, কদমতলীতে দুজন, কোতোয়ালিতে চারজন, কুড়িলে একজন, লালবাগে ৩১ জন, লক্ষ্মীবাজারে পাঁচজন, মালিবাগে চারজন, মানিকদিতে একজন, মাতুয়াইলে তিনজন, মালিটোলাতে একজন, মীরহাজারীবাগে দুজন আক্রান্ত হয়েছে।

মিরপুর ৬ নম্বর সেকশনে তিনজন, মিরপুর ১০ নম্বরে সাতজন, মিরপুর ১১ নম্বরে ১৩ জন, মিরপুর ১২ নম্বরে ১১ জন, মিরপুর ১৩ নম্বরে দুজন, মিরপুর ১ নম্বরে আটজন, মিরপুর ১৪ নম্বরে আটজন, মিটফোর্ডে ২৮ জন, মগবাজারে ১২ জন, মহাখালীতে ১৪ জন, মোহনপুরে একজন, মোহাম্মদপুরে ৩৬ জন, মতিঝিলে একজন, মুগদায় চারজন, নওয়াবপুরে দুজন, নবাবগঞ্জে দুজন, নারিন্দায় পাঁচজন, নাখালপাড়ায় ছয়জন, নিকুঞ্জতে একজন ও নীমতলিতে চারজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

পীরেরবাগে দুজন, পুরানা পল্টনে দুজন, রাজারবাগে ১৩ জন, রামপুরাতে চারজন, রমনায় পাঁচজন,সবুজবাগে তিনজন, সদরঘাটে দুজন, রায়েরবাজারে একজন,রায়েরবাগে একজন, রাজাবাজারে একজন, সায়েদাবাদে একজন, শাহাজাহানপুরে তিনজন, শাহ আলীবাগে দুজন, শাহবাগে ১০ জন, শান্তিবাগে একজন, শান্তিনগরে ১০ জন, শ্যামলীতে সাতজন, শ্যামপুরে একজন, সোয়ারীঘাটে তিনজন, সিদ্ধেশ্বরীতে তিনজন, শাঁখারীবাজারে ছয়জন,শ্যামলীতে সাতজন, শেওড়াপাড়ায় চারজন, শেখেরটেকে একজন, সিদ্ধেশ্বরীতে চারজন, সূত্রাপুরে নয়জন,শনির আখড়ায় দুইজন, তেজগাঁওয়ে ১৯ জন, তেজতুরিবাজারে একজন, টোলারবাগে ১৯ জন, উর্দু রোডে একজন, উত্তরায় ২৩ জন, ভাটারায় একজন ও ওয়ারীতে ২৯ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন

Advertise

Ads

Address

Office : Room#1002, Kanaipur, Faridpur, Dhaka. Mobile : 01719-609027, Email : info@newsstreet24.com
Author: RTD IT ZONE © All rights reserved © 2021

Design & Developed By: RTD IT ZONE