1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
এবার আসছে স্পুৎনিকের এক ডোজের টিকা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

এবার আসছে স্পুৎনিকের এক ডোজের টিকা

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ৭ মে, ২০২১
  • ৩৫৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

স্পুৎনিক-ভি’র এক ডোজের টিকা আনার ঘোষণা দিয়েছে রাশিয়া। ইতোমধ্যে এক ডোজের টিকার অনুমোদনও দেওয়া হয়েছে।

রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ) এর পক্ষ থেকে এক বিবৃতিতে এই দাবি করা হয়েছে।

এতে বলা হয়েছে, স্পুৎনিক-ভি টিকার দু’টি ডোজ নিলে তার কার্যকারিতা হবে ৯১.৬ শতাংশ। তবে এক ডোজের ক্ষেত্রে কার্যকারিতা কিছুটা কমে হবে ৭৯.৪ শতাংশ।

রাশিয়ার তৈরি এই টিকাটি ৬০টি দেশে অনুমোদিত। তবে ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি এবং আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন স্পুৎনিক-ভি অনুমোদন দেয়নি।

আরডিআইএফ ওই বিবৃতিতে বলেছে, গত বছর ৫ ডিসেম্বর থেকে চলতি বছরের ১৫ এপ্রিল পর্যন্ত চলা পরীক্ষার ওপর ভিত্তি করেই স্পুৎনিকের এক ডোজ টিকা অনুমোদন দেওয়া হয়েছে।

এখন পর্যন্ত গোটা বিশ্বে প্রায় দুটি কোটি মানুষ স্পুৎনিক-ভি’র প্রথম ডোজ টিকা নিয়েছেন।

অগ্রিম টাকা নিয়েও ভারতের সেরাম ইনস্টিটিউট টিকা রপ্তানি বন্ধ করে দেওয়ায় বাংলাদেশ স্পুৎনিক-ভি টিকার জন্য রাশিয়ার সঙ্গে যোগাযোগ করছে। পাশাপাশি সিনোফার্মের টিকার জন্যও চীনের সঙ্গে কথা বলেছে ঢাকা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন