1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে বজ্রপাতে ১ গৃহবধুর মৃত্যু ॥ আহত ১ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

মাদারীপুরে বজ্রপাতে ১ গৃহবধুর মৃত্যু ॥ আহত ১

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২০ এপ্রিল, ২০২০
  • ৩৬৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সাইফুল ইসলাম, ডেস্ক রিপোর্ট-
মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের আউলিয়ারচর গ্রামে সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে বজ্রপাতে ফালানি বেগম (৩৫) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। এ সময় বজ্রপাতের আঘাতে আরেক গৃহবধুর এক চোখ নষ্ট হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের আউলিয়ারচর গ্রামের কবির উদ্দিন ফকিরের স্ত্রী ফালানি বেগম সকালে স্থানীয় খুনেরচর মিনি ক্লিনিকে গিয়েছিল চিকিৎসার জন্য। দুপুরে ক্লিনিক থেকে বাড়ি ফেরার পথে বিলের মাঝখানে আসলে গুড়িগুড়ি বৃষ্টি শুরু হলে বজ্রপাত ঘটে। বজ্রপাতে ঐ গৃহবধু ঘটনাস্থলেই মারা যায় এবং তার সাথে থাকা একই গ্রামের আলাউদ্দিন মৃধার স্ত্রী মাজেদা বেগম (৫০) গুরুতর আহত হন। মাজেদা বেগমের একটি চোখ নষ্ট হয়ে গেছে।
কালকিনি খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের আই.সি নাছির উদ্দিন বলেন, আমরা শুনেছি বজ্রপাতে এক মহিলা মারা গেছে ও এক মহিলা আহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন