1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুর জেলার সোমবারের সর্বশেষ ২৪ ঘন্টার করোনা আপডেট - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৮ জুন ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের লেকেরপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ,স্বস্তিতে মানুষ মাদারীপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি মাদারীপুরে ৬০৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মাদারীপুরে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত মাদারীপুরে ডিবির বিশেষ অভিযানে ৯৪০ পিস ইয়াবাসহ ১৬ মাদক কারবারি গ্রেফতার পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা

মাদারীপুর জেলার সোমবারের সর্বশেষ ২৪ ঘন্টার করোনা আপডেট

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২০ এপ্রিল, ২০২০
  • ৬৮৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 মাসুদুর রহমানঃ

মাদারীপুরে গত ২৪ ঘন্টায় নতুন কোন ব্যক্তি করোনা ভাইরাসে শনাক্ত হয় নাই। এছাড়া নতুন করে কাউকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয় নাই এবং কোন ব্যক্তির হোম কোয়ারেন্টাইন শেষও হয়নি। গত ৩ এপ্রিল থেকে এ পর্যন্ত ২৮৮ জনের নমুনা করোনা পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে যার মধ্যে ২১৭ জনের রিপোর্ট পাওয়া গেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত মাদারীপুরে আজ নতুন করে কোন করোনা রোগী শনাক্ত না হওয়ায় করোনা ভাইরাসে শনাক্ত সংখ্যা ২৫-এ রয়েছে। মাদারীপুর সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মীর রিয়াজ আহমেদ জানান, গত ২৪ ঘন্টায় নতুন করে কাউকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয় নাই এবং কোন ব্যক্তির হোম কোয়ারেন্টাইন শেষও হয়নি। তবে একজন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন। বর্তমানে আইসোলেশনে আছেন ৮ জন। এর মধ্যে মাদারীপুর সদর হাসপাতালে ৫ জন, কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন এবং রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন রয়েছে। এছাড়া শিবচরে চিকিৎসক ও তার সন্তান হোমআইসোলেশনে রয়েছন।

তিনি আরও জানান, মাদারীপুর থেকে ৩ এপ্রিল থেকে আজ পর্যন্ত ২৮৮ জনের নমুনা করোনা ভাইরাস পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে। এর মধ্যে ২১৭ জনের রিপোর্ট পাওয়া গেছে। নতুন শনাক্ত না থাকায় মাদারীপুর জেলায় মোট আক্রান্ত সংখ্যা পূর্বের ২৫ জনই রয়েছে। এর মধ্যে শিবচর উপজেলার ১৭ জন ও সদর উপজেলায় ৫ জন, রাজৈর উপজেলায় ২ জন এবং কালকিনি ১ জন। আজও মাদারীপুর জেলা লকডাউন চলছে। দুপুর ২টা পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় দোকান খোলা রয়েছে।

এছাড়া স্বাস্থ্য অধিদপ্তর সারাদেশকে করোনা ভাইরাস সংক্রমন বিস্তার ঝুকিপূর্ণ ঘোষণা করায় সন্ধ্যায় ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত ঘর থেকে বের হওয়া নিষিদ্ধ রয়েছে। মাদারীপুর প্রশাসন, পুলিশ ও স্বাস্থ্য বিভাগসহ করোনা প্রতিরোধ কমিটি সচেষ্ট রয়েছে মাদারীপুরের করোনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য। পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনী শহরসহ গ্রামেও মানুষকে ঘরে ফেরাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এছাড়াও মাদারীপুর জেলায় লকডাউন কার্যকর হওয়ায় প্রশাসন আরও কঠোর অবস্থানে রয়েছে। কাউকে বিনাপ্রয়োজনে ঘর থেকে বের না হতে প্রশাসন অনুরোধ করেছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন