বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
ঘোষনা :
মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার মাদারীপুরে ৫দিনেও নিখোঁজ কিশোর ইয়াসিনের সন্ধ্যান মেলেনি, পরিবারে উদ্বেগ পাইলট উদ্ধারের আড়ালে ইরানের ইউরেনিয়াম চুরির চেষ্টা যুক্তরাষ্ট্রের কাপড় ও কলমের ব্যবহার যে নবীর হাত ধরে শুরু মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র : রয়টার্স নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, ক্ষমা চাইলেন সেই রেদোয়ান মাদারীপুরে লিফটে আটকা ৭ নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু উদ্ধার মাদারীপুরে দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্য জাহান্দারের অভিযান মাদারীপুরের চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার
শিরোনাম :
সালথায় নানা আয়োজনে বর্ষবরণ টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার টঙ্গীবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পলাশবাড়ী‌তে বাংলা নববর্ষ উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে ৩জন আহত,১জন রমেকে জামালপুরে এক গৃহবধূকে অপহরণ থানায় অভিযোগ দায়ের নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ; এতিমখানায় বিতরণ

করোনা আক্রান্তদের সেবা দিতে চান কালীগঞ্জের ২০ তরুণ-তরুণী

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২২ মার্চ, ২০২০
  • ৪১০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ঝিনাইদহ সংবাদদাতা।।
সারা বিশ্বে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে করোনাভাইরাস। বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে এ ভাইরাস। দেশে ভাইরাসটি মহামারী আকার ধারণ করলে স্বাস্থ্য বিভাগের সঙ্গে আক্রান্ত রোগীদের স্বেচ্ছায় সেবা দিতে চান ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠনের ২০ তরুণ-তরুণী। শুক্রবার সন্ধায় আলোচনা সভা শেষে কালীগঞ্জ উপজেলায় স্বেচ্ছাসেবী সব সংগঠনের প্রতিনিধিরা এ সিদ্ধান্ত গ্রহন করেন। সেখানে জীবনের ঝুঁকি নিয়ে এমনই এক উদ্যোগের কথা জানিয়েছেন তারা। স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ব্যাংক অব কালীগঞ্জের উপদেষ্টা বি এম সাইদুজ্জামান সবুজ বলেন, করোনাভাইরাস অতিমাত্রার ছোয়াচে রোগ। স্বাস্থ্য বিভাগ চাইলে চীন ও ইটালির মতো আমাদের দেশে মহামারী আকার ধারণ করলে আমরা করোনা আক্রান্ত রোগীদের সেবা দিতে প্রস্তুত। এজন্য সরকারকে এক সপ্তাহের প্রশিক্ষন ও শরীরে পরিধান করা ইকুইপমেন্ট সরবরাহ করতে হবে। তিনি আরও বলেন, স্বাস্থ্য বিভাগে সেবিকা অনেক কম। স্বাস্থ্য বিভাগের আওতায় আমরা কালীগঞ্জ থেকে স্বেচ্ছাসেবী সংগঠনের প্রায় ২০ জন ছেলে-মেয়ে কাজ করতে আগ্রহী। সিনথিয়া নামের এক নারী স্বেচ্ছাসেবক জানান, করোনাভাইরাস দেশে মহামারী আকার ধারণ করলে যে কোনো মুহূর্তে স্বেচ্ছাসেবক প্রয়োজন হয় বা স্বাস্থ্য বিভাগ যদি প্রয়োজনে মনে করে তাহলে আমি স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে ইচ্ছুক। আল মাসুম নামে এক স্বেচ্ছাসেবক জানান, কালীগঞ্জ উপজেলার সব স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ে করোনাভাইরাসের এই সয়কটময় মুহূর্তে সরকারকে সহযোগিতা করতে স্বেচ্ছায় কাজ করতে আগ্রহী। এজন্য আমাদের এক সপ্তাহের প্রশিক্ষন ও বিভিন্ন ইকুইপমেন্ট সরকারকে সহযোগিতা করতে হবে। আলোচনা সভায় কালীগঞ্জ আঞ্চলিক ভাষা গ্রুপ, ব্লাড ব্যাংক অব কালীগঞ্জ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স স্টুডেন্টস এশোসিয়েশন, রৌদ্দুর, ব্লাড ব্যাংক অব ঝিনাইদহ, মানসমুক্তি পাঠাগার, আদর্শ ছাত্র সমাজসহ প্রায় ১৫টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন

Advertise

Ads

Address

Office : Room#1002, Kanaipur, Faridpur, Dhaka. Mobile : 01719-609027, Email : info@newsstreet24.com
Author: RTD IT ZONE © All rights reserved © 2021

Design & Developed By: RTD IT ZONE