1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মৃতের সংখ্যায় শীর্ষে চীন, যুক্তরাষ্ট্র নয়: ট্রাম্প - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

মৃতের সংখ্যায় শীর্ষে চীন, যুক্তরাষ্ট্র নয়: ট্রাম্প

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৯ এপ্রিল, ২০২০
  • ৪২৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আন্তর্জাতিক জরিপ সংস্থার পরিসংখ্যানে করোনা সংক্রমণে মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্র শীর্ষে, এই তথ্য প্রত্যাখান করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেজিংয়ের দেওয়া সরকারি তথ্যকে চ্যালেঞ্জ করে তিনি দাবি করেছেন, মৃতের সংখ্যায় চীনই একনম্বরে।

মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসে শনিবার এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান ডোনাল্ড ট্রাম্প।

 

চীনের হুবেই প্রদেশের প্রশাসকদের মৃতের সংখ্যা সংশোধনের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, আমরা শীর্ষে নেই মোটেই। আপনারাও জানেন, চীনই এ ব্যাপারে এক নম্বরে। চীন যে আমাদের খুব ধারে কাছে আছে, তা-ও নয়। আমাদের চেয়ে রয়েছে অনেক এগিয়ে। এটা ওরা (চীন) জানে। আমরাও জানি। জানেন আপনারাও। কিন্তু সে কথা সংবাদ মাধ্যমে বলা হচ্ছে না।

এ সময় ট্রাম্প প্রশ্ন তোলে বলেন, ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়াম, ইটালি ও স্পেনের মতো দেশগুলোতে স্বাস্থ্য পরিষেবা সবচেয়ে উন্নত ও সর্বাধুনিক হওয়া সত্ত্বেও সেখানে এই সংক্রমণে যখন বহু মানুষের মৃত্যু হয়েছে ও হচ্ছে, তখন চীনে সেই হার কীভাবেই বা হতে পারে মাত্র ০.৩৩ শতাংশ?

মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ, করোনা সংক্রমণে বেইজিং সরকারিভাবে মৃতের সংখ্যা যা বলছে, আদতে তা অনেক বেশি। তাই এ ব্যাপারে চীনের সরকারি পরিসংখ্যানকে ‘বিশ্বাসযোগ্য’ বলে মনে করছেন না তিনি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন