1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শিবচরে নারী চিকিৎসক ও তার শিশু করোনায় আক্রান্ত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

শিবচরে নারী চিকিৎসক ও তার শিশু করোনায় আক্রান্ত

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৮ এপ্রিল, ২০২০
  • ৩৭৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুরে গত ২৪ ঘন্টায় এক নারী চিকিৎসক ও ৯ বছরের সন্তান করোনায় আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে জেলার স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৫ জনে।

এর আগে ওই নারী চিকিৎসকের স্বামী নারায়ণগঞ্জ থেকে এ আক্রান্ত হয়ে শিবচরে নিজ বাড়িতে ফেরেন। তিনিও পেশায় একজন চিকিৎসক।

মাদারীপুরের সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম জানান, করোনা রোগের উপসর্গ নিয়ে ওই পুরুষ চিকিৎসক মাদারীপুরের শিবচরে নিজ বাড়িতে ফিরেন। পরে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে পজিটিভ হয়। বর্তমানে তিনি ঢাকার বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পরবর্তীতে তার স্ত্রী ও সন্তানের নমুনা পরীক্ষা করে ঢাকায় পাঠানো হয়। তাদের করোনা পজিটিভ হওয়ায় তাকে হোম আইসোলিশনে থাকতে বলা হয়।

এ নিয়ে গত ২৪ ঘন্টায় দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এতে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৫জনে। এর মধ্যে শিবচর উপজেলায় আক্রান্তের সংখ্যা ১৭, সদরে ৫ জন, রাজৈরে এর সংখ্যা ২ ও কালকিনি উপজেলায় রয়েছেন একজন।

এদিকে ১৬ এপ্রিল মাদারীপুর জেলাকে পুরোপুরি লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই লকডাউন বলবৎ থাকবে বলে এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়। তবে, আওতামুক্ত থাকবে জরুরী সেবা। ওষুধের ফার্মেসী ছাড়া প্রতিদিন দুপুর ১২টার পর নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানও বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন