1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুর জেলায় গত ২৪ ঘন্টার করোনা আপডেট - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

মাদারীপুর জেলায় গত ২৪ ঘন্টার করোনা আপডেট

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০
  • ৯৫২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাসুদুর রহমানঃ
মাদারীপুরে গত ২৪ ঘন্টায় নতুন কোন ব্যক্তি করোনা ভাইরাসে শনাক্ত হয় নাই। এছাড়া নতুন করে কাউকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয় নাই এবং কোন ব্যক্তির হোম কোয়ারেন্টাইন শেষও হয়নি। গত ৩ এপ্রিল থেকে এ পর্যন্ত ২১৪ জনের নমুনা করোনা পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে যার মধ্যে ১৯৪ জনের রিপোর্ট পাওয়া গেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত মাদারীপুরে আজ নতুন করে কোন করোনা রোগী শনাক্ত না হওয়ায় করোনা ভাইরাসে শনাক্ত সংখ্যা ২৩-এ রয়েছে।

মাদারীপুর সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মীর রিয়াজ আহমেদ জানান, গত ২৪ ঘন্টায় নতুন করে কাউকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয় নাই এবং কোন ব্যক্তির হোম কোয়ারেন্টাইন শেষও হয়নি। বর্তমানে মাদারীপুরে হোম কোয়ারেন্টে আছেন ৯৩ জন। এছাড়া আইসোলেশনে আছেন ১৭ জন। এর মধ্যে মাদারীপুর সদর হাসপাতালে ১৪ জন, কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন এবং রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন রয়েছে। মাদারীপুর থেকে ৩ এপ্রিল থেকে আজ পর্যন্ত ২১৪ জনের নমুনা করোনা ভাইরাস পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে। এর মধ্যে ১৭৮ জনের রিপোর্ট পাওয়া গেছে, যার মধ্যে ১৬ জনের করোনা ভাইরাস পজিটিভ হয়েছে। এ পর্যন্ত মাদারীপুর জেলায় মোট আক্রান্ত সংখ্যা পূর্বের ২৩ জনই রয়েছে। এর মধ্যে শিবচর উপজেলার ১৫ জন ও সদর উপজেলায় ৫ জন, রাজৈর উপজেলায় ২ জন এবং কালকিনি ১ জন।

আজও প্রথমদিনের মতো মাদারীপুর জেলা লকডাউন চলছে। দুপুর ২টা পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় দোকান খোলা রয়েছে। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তর সারাদেশকে করোনা ভাইরাস সংক্রমন বিস্তার ঝুকিপূর্ণ ঘোষণা করায় সন্ধ্যায় ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত ঘর থেকে বের হওয়া নিষিদ্ধ রয়েছে।

মাদারীপুর প্রশাসন, পুলিশ ও স্বাস্থ্য বিভাগসহ করোনা প্রতিরোধ কমিটি সচেষ্ট রয়েছে মাদারীপুরের করোনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য। পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনী শহরসহ গ্রামেও মানুষকে ঘরে ফেরাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এছাড়াও গত রাত ১০টা থেকে মাদারীপুর জেলায় লকডাউন কার্যকর হওয়ায় প্রশাসন আরও কঠোর অবস্থানে রয়েছে। কাউকে বিনাপ্রয়োজনে ঘর থেকে বের না হতে প্রশাসন অনুরোধ করেছেন

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন