বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
ঘোষনা :
মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার মাদারীপুরে ৫দিনেও নিখোঁজ কিশোর ইয়াসিনের সন্ধ্যান মেলেনি, পরিবারে উদ্বেগ পাইলট উদ্ধারের আড়ালে ইরানের ইউরেনিয়াম চুরির চেষ্টা যুক্তরাষ্ট্রের কাপড় ও কলমের ব্যবহার যে নবীর হাত ধরে শুরু মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র : রয়টার্স নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, ক্ষমা চাইলেন সেই রেদোয়ান মাদারীপুরে লিফটে আটকা ৭ নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু উদ্ধার মাদারীপুরে দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্য জাহান্দারের অভিযান মাদারীপুরের চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার
শিরোনাম :
সালথায় নানা আয়োজনে বর্ষবরণ টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার টঙ্গীবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পলাশবাড়ী‌তে বাংলা নববর্ষ উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে ৩জন আহত,১জন রমেকে জামালপুরে এক গৃহবধূকে অপহরণ থানায় অভিযোগ দায়ের নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ; এতিমখানায় বিতরণ

রাজৈরে আ.লীগের দু-গ্রুপের সংঘর্ষে আহত-১০, বাড়ীঘর-দোকানপাট ভাংচুর

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ২৪৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আকাশ আহম্মেদ সোহেল:
পূর্ব শত্রুতা ও রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে মাদারীপুরের রাজৈরে আওয়ামীলীগের দু-গ্রুপের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এ সংঘর্ষে উভয় গ্রুপের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এসময় প্রায় ১০ টি বাড়ীঘর ও দোকানপাট ভাংচুর করা হয়। শুক্রবার সন্ধায় উপজেলা সদর সংলগ্ন বদরপাশা ইউনিয়নের কেজেএস মডেল পাইলট ইনিষ্টিটিউশনের সামনের ব্রীজের গোড়ায় এ ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে রাজৈরে আ.লীগের দু-গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করে আসছে। সম্প্রতি প্রতিটি জাতীয় ও রাজনৈতিক অনুষ্ঠানেই মাদারীপুর-২ আসনের এমপি শাজাহান খান সমর্থিত গ্রুপ এবং জেলা আ.লীগ সমর্থিত গ্রুপের মধ্যে কথা কাটাকাটি, হাতাহাতি, ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনার রেশ ধরে শুক্রবার সন্ধায় আবারও দু-গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। বদরপাশা ইউনিয়নের চেয়ারম্যান সাবিনা আক্তার মিরুর ছেলে জয়কে মজুমদারকান্দি গ্রামের লোকজন আটকে রেখেছে গুজবের রেশ ধরে শাজাহান খান এমপি সমর্থিত সিরাজ আকনের সাথে জেলা আ.লীগ সমর্থিত বাচ্চু আকনের কথা কাটাকাটি হয়। এই জের ধরেই দু-গ্রুেপর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ ঘটনায় রফিক মাতুব্বর, ফরহাদ মাতুব্বর, রোমান মাতুব্বর, শহিদুল ইসলাম, টিটু মাতুব্বর, ওবায়দুর মাতুব্বর, মিজান আকন, কাবিল আকন, বেলাল আকন, আলমগীর আকন আহত হয়েছে। এসময় উভয় পক্ষের ১০ টি বাড়ীঘর ও দোকানপাট ভাংচুর করা হয়। খবর পেয়ে রাজৈর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে জেলা আ.লীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা জানান, আঞ্চলিক দ্বন্ধের কারনে বদরপাশায় এসব হচ্ছে। এটা আ.লীগের দু-গ্রুপের সংঘর্ষ আমি মনে করি না। আ.লীগ বিরোধীরা একত্রিত হয়ে কারো বিশেষ ইন্ধনে এসব করছে।
মাদারীপুর-২ আসনের এমপির রাজৈর উপজেলার স্থানীয় প্রতিনিধি আ.ফ.ম ফুয়াদ জানান, পেশি শক্তির রাজনীতি যারা করে তাদের আমরা ঘৃণা করি। এছাড়াও এ সংঘর্ষের সাথে যারা জড়িত তাদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবি জানাই।
ওসি মো. শেখ সাদিক জানান, সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এলাকার পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন

Advertise

Ads

Address

Office : Room#1002, Kanaipur, Faridpur, Dhaka. Mobile : 01719-609027, Email : info@newsstreet24.com
Author: RTD IT ZONE © All rights reserved © 2021

Design & Developed By: RTD IT ZONE