1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে স্বেচ্ছায় ৫০জন রক্তদাতাদের সম্মাননা দিলেন জেলা প্রশাসক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
রাশিয়ান মিসাইলে বিধ্বস্ত ইউক্রেনের টেনিস তারকার অ্যাপার্টমেন্ট কেন মোদির নৈশভোজে অংশ নেননি জিনপিং, নেপথ্যে কী? কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস, নিহত ৪ বিলে ঝাপ দিয়ে কচুরিপানার নিচে লুকিয়েও রক্ষা পেল না মাদক কারবারি জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা নবীনগরে চিকিৎসকদের অবহেলায় সাপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগ! কক্সবাজারের মাদকসহ এপিবিএন সদস্য আটক ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন

মাদারীপুরে স্বেচ্ছায় ৫০জন রক্তদাতাদের সম্মাননা দিলেন জেলা প্রশাসক

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ৯২৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সেচ্ছায় রক্তদাতাদের নিয়ে মাদারীপুরে সেচ্ছাসেবী সংগঠন অদম্য মাদারীপুরে আয়োজনে সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্টসহ সনদপত্র বিতরণের অনুষ্ঠান করা হয়েছে। সোমবার (২২মার্চ) বিকালে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এসময় প্রধান অতিথি হিসাবে মাদারীপুর জেলা প্রশাসক ড.রহিমা খাতুন ৫০জন স্বেচ্ছায় রক্তদাতাকে সম্মাননা ক্রেষ্ট ও সণদপত্র প্রদান করে।

স্বেচ্ছাসেবী সংগঠন “অদম্য মাদারীপুর” এর আয়োজনে অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মোঃ এনামুল হক সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, এই সংগঠনের মহৎতি উদ্যোগে দেশের মানুষের অনেক বড় উপকার হবে। আপনার আমার এক ব্যাগ রক্তে যদি একটি মানুষ সুস্থ্য ও বেঁচে যায় তাহলে সেই কাজটি করতে আমাদের সমস্যা কোথায়। আর সেই উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন অদম্য মাদারীপুর। আমি তাদের সংগঠনের সার্বিক সফলতা কামনা করছি।’ এসময় বিশেষ অতিথি ছিলেন মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. খাইরুল আলম সুমন, অদম্য মাদারীপুর সংগঠনের সাধারন সম্পাদক মো. হযরত আলী, এবং লাইভনিউজ২৪বিডি মিডিয়া পার্টনারে সঞ্চলনায় ছিলেন অদম্য মাদারীপুর সংগঠনের আহবায়ক সোহেল রানা।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন